Thursday, May 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টাইগারদের করোনা টেস্ট স্থগিত

September 28, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
টাইগারদের করোনা টেস্ট স্থগিত
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের চারবার করে করোনা টেস্টের উদ্যেগ নিয়েছিল। এরইমধ্যে সংস্থাটি তৃতীয় বারের মতো সেটা সম্পন্ন করেছে। শেষ ধাপের করোনা টেস্ট করার কথা ছিল শুক্রবার। কিন্তু কোয়ারেন্টাইন ইস্যুতে টাইগারদের লঙ্কা সফর অনিশ্চিত হয়ে পড়ায় আপাতত করোনা টেস্ট স্থগিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

খোদ বিসিবির অভ্যন্তরেই চাওর হয়ে গেয়ে ২৭ সেপ্টেম্বর আর কিছুতেই কলম্বো যাওয়া হচ্ছে না টাইগারদের। সে কারণেই আপাততঃ স্থগিত রাখা হয়েছে কলম্বোগামী ক্রিকেটারদের করোনা টেস্ট।

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে যে সব পরিকল্পনা করা হয়েছে, তাতে পরিষ্কার বলা ছিল শ্রীলঙ্কা যাত্রার ঠিক এক সপ্তাহ আগে অন্তত দুবার কোভিড-১৯ টেস্ট করাতে হবে ক্রিকেটারদের। সে কারণেই যে ২৭ জনের ‘জিও’ (গভর্নমেন্ট অর্ডার ) হয়েছে, ২২ সেপ্টেম্বর সেসব ক্রিকেটারের করোনা টেস্ট করা হয়েছে। যাতে শুধুমাত্র আবু জায়েদ রাহীই পজিটিভ। বাকি ২৬ জনই নেগেটিভ।

টাইগারদের শেষ করোনা টেস্ট হওয়ার কথা ছিল ২৫ সেপ্টেম্বর শুক্রবার; কিন্তু একদম দায়িত্বশীল সূত্রের নিশ্চিত খবর, সেটা আর হচ্ছে না। তা আপততঃ স্থগিত রাখা হয়েছে। এদিকে বৃহস্পতিবার এ ব্যাপারে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আমাদের পুরনো গাইডলাইনে ছিল, শ্রীলঙ্কা যাওয়ার এক সপ্তাহের মধ্যে দুটো টেস্ট করতে হবে। দুই টেস্টের মধ্যে গ্যাপ থাকতে হবে অন্তত ২৪ ঘণ্টা। সে কারণেই ২২ ও ২৫ তারিখ আমরা টেস্ট করানোর দিনক্ষণ বেঁধে রেখেছিলাম। ২২ সেপ্টেম্বরের টেস্ট হয়েও গেছে; কিন্তু যেহেতু এখন আর ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাত্রা হচ্ছে না। তাই আমরা ২৫ সেপ্টেম্বরের করোনা টেস্ট স্থগিত রেখেছি। সেটা যখন সফর চূড়ান্ত হবে, তার আগে দিয়ে আবার করানো হবে।

তখনও কি আবার এক সপ্তাহের মধ্যে দু’বার করোনা টেস্ট হবে? এ ব্যাপারে বিসিবি চিকিৎসক বলেন, ‘সেটা এখনই বা এ মুহূর্তে বলা যাচ্ছে না। সবার আগে সফর বা সিরিজ নিশ্চিত হোক। তারপর দেখতে হবে আমাদের গাউডলাইনে কি আসে। আগেই বলেছি আমাদের পুরনো গাইডলাইনে বলা ছিল, এক দিন বিরতি দিয়ে হলেও শ্রীলঙ্কা যাওয়ার ঠিক ৭ দিন আগে অন্তত দু’বার করোনা টেস্ট করাতে হবে সবার। এখন যেহেতু ২৭ সেপ্টেম্বর দল যাচ্ছে না, তাই আমরা ২৫ তারিখের টেস্ট স্থগিত রেথেছি। এখন অপেক্ষা সফরের দিনক্ষণ আগে চূড়ান্ত হোক। সাথে নতুন গাইডলাইন কি দাঁড়ায়? সেখানে যেভাবে বলা থাকবে আমরা সেভাবে টেস্ট করিয়ে নেব।’

তিনি আরও বলেন, ‘এখন যেহেতু আমরা জানি না, দল কবে যাবে? তাই আপাততঃ আর টেস্ট হবে না। সফর নিশ্চিত এবং যাত্রার দিনক্ষণ চূড়ান্ত হলে নতুন গাইডলাইন মেনে আবার কোভিড-১৯ টেস্ট করা হবে।’

Previous Post

শ্রীলঙ্কা নিশ্চিত করছে না বিসিবিকে

Next Post

পেছানোর শঙ্কায় বাংলাদেশের শ্রীলঙ্কা সফর

Related Posts

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

বিপিএলে অনিয়ম নিয়ে ক্ষুব্ধ তামিম, চাইলেন জবাবদিহিতা

2
রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

6
২৩২ বছর পর ভাঙল রেকর্ড!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

3
Next Post
পেছানোর শঙ্কায় বাংলাদেশের শ্রীলঙ্কা সফর

পেছানোর শঙ্কায় বাংলাদেশের শ্রীলঙ্কা সফর

Discussion about this post

সর্বশেষ..

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বিপিএলে অনিয়ম নিয়ে ক্ষুব্ধ তামিম, চাইলেন জবাবদিহিতা

by cricbdadmin
0
2

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে অনিয়ম, ফিক্সিং অভিযোগ এবং আর্থিক বিশৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

by cricbdadmin
0
6

বিকেএসপির তিন নম্বর মাঠে যেন বসেছিল ব্যাটিং উৎসব। রানবন্যার সেই ম্যাচে ব্যাট ও বল-দুই বিভাগেই দাপট দেখিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৮৩...

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

by cricbdadmin
0
11

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাটিং উৎসবের দেখা মিলল বিকেএসপির তিন নম্বর মাঠে। শুরুতে ধাক্কা খেলেও পরে সামিউল বাশির রাতুলের...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

নির্বাচনের কাউন্টডাউন শুরু, বিসিবিতে তৎপরতা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট এখন কেবল মাঠের পারফরম্যান্সে নয়, প্রশাসনিক অঙ্গনেও এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ পার করছে। এই পরিবর্তনের গতিপথ নির্ধারণ করছে বাংলাদেশ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD