Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ছন্দে ফিরে দারুণ খুশি তাসকিন

September 24, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ছন্দে ফিরে দারুণ খুশি তাসকিন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

জাতীয় দলে ফেরার লড়াইয়েই ছিলেন। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে হঠাৎ করে চোটে পড়ায় সব এলোমেলো হয়ে যায় তাসকিন আহমেদের। এদিকে করোনার কালো থাবায় মাঠে ফেরার অপেক্ষাটা বাড়ে তার। তবে আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে এ তারকা ডাক পেয়েছেন ২৭ জনের স্কোয়াডে। নিয়মিতই কঠোর অনুশীলন করছেন। এরফলে হারানো ছন্দ খুঁজে পেয়েছেন এ পেসার। তাই দারুণ খুশি ঢাকার এ ক্রিকেটার। তাই বলে থেমে থাকছেন না। আরও উন্নতির চেষ্টা করছেন।

আদৌও শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ক্রিকেট দলের যাওয়া হবে কি না এখনই বলা যাচ্ছে না। তবে এ সিরিজকে সামনে রেখে দলগত অনুশীলন শুরু করেছে টাইগাররা। ২৭ জনের স্কোয়াডের আইসোলেশনে থাকা ১১ জন বাদে অনুশীলন করছেন ১৬ ক্রিকেটার। মিরপুরের হোম অফ ক্রিকেটে মোস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন ও রুবেল হোসেনের সঙ্গে কঠোর পরিশ্রম করছেন তাসকিন আহমেদও। মঙ্গলবার এ ডানহাতি পেসার জানিয়েছেন, আগের থেকে ভালো ছন্দ খুঁজে পেয়েছেন, ‘মাশাল্লাহ, আগের থেকে ভালো ছন্দ খুঁজে পেয়েছি। ভালোও লাগছে। পেস, সিম পজিশন এসব নিয়ে কাজ করছি কোচদের সাথে। আগের থেকে উন্নতি হয়েছে। আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে আগে চেয়ে অ্যাকুরেসি, পেস, সিম পজিশন এগুলো আরও ভালো হবে আশা করছি।’

বল হাতে আগুন ছোটানোর সঙ্গে তাসকিন এবার বাড়তি মনযোগ দিয়েছেন ফিটনেসে। যা তাকে আগের চেয়ে আরও ভালো করতে দারুণ কাজে দিয়েছে। এ ব্যাপারে এ ডানহাতি বলেন, ‘ফিটনেস আগের থেকে ভালো হয়েছে। তবে উন্নতির কোনও শেষ নেই। ওয়ার্ল্ড ক্লাস হতে হলে, আরও ধারাবাহিক হতে হলে আরও কঠোর পরিশ্রম করে যেতে হবে। এখনই শেষ নয়, সামনে আরও ভালো কিছু হবে আশা করছি। আমি আমার ধারাবাহিকতা রাখার চেষ্টা করব। সামনে যেন আরও উন্নতি হয় সেই চেষ্টাই করব।’

অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন তাসকন। তবে এবার লঙ্কা সফরের মধ্যে দিয়ে চেনা জার্সিতে ফিরতে চান সেই আগেই রুপেই। এজন্য নিজেকে তৈরি করতে ব্যস্ত সময় পার করছেন এ পেসার।

ক্যারিয়ারে নানা রঙ এরইমধ্যে দেখা হয়ে গেছে তাসকিনের। তবে সে সব নিয়ে ভাবছেন না তিনি। তার লক্ষ্য কিভাবে তিন ফরম্যাটে ফের নিয়মিত হওয়া যায়।

Related Posts

শততম টেস্টে রূপকথার সামনে দাঁড়িয়ে মুশফিক
বিশেষ প্রতিবেদন

টেস্টে ৭ হাজার রানে প্রথম বাংলাদেশি মুশফিক

0
প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD