Thursday, May 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আত্মবিশ্বাসী লিটনের ভাবনায় শ্রীলঙ্কা সফর

September 4, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিবের পর সিপিএলে লিটন দাস
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করোনাভাইরাস কেড়ে নিয়েছে ৫ মাস! হতাশা ছুঁয়েছে অনেককেই। সেই দলে থাকতে পারতেন লিটন দাসও। কারণ যখন খেলা বন্ধ হয়, তখন দুর্দান্ত ফর্মে ছিলেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। জিম্বাবুয়ের বিপক্ষে তার ব্যাট বারবারই হেসেছে! তবে লম্বা একটা বিরতির পর অনুশীলনে নামলেও আত্মবিশ্বাসে কোন কমতি নেই। দেশের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া সাফল্যটাই ধরে রাখতে চান শ্রীলঙ্কা সফরে।

এ বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতেই অপরাজিত ১২৬ করেন লিটন। এরপর শেষ ম্যাচে এই স্টাইলিশ ব্যাটসম্যান খেলেন ১৭৬ রানের রেকর্ড গড়া ইনিংস। তারপর টি-টুয়েন্টি সিরিজের দুই ম্যাচে করেন দুটি ফিফটি। সিরিজ সেরা হয়েছিলেন টি-টুয়েন্টিতেও। সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চান লঙ্কা সফরে। আসছে মাসেই দ্বীপ দেশটিতে যাচ্ছে টাইগাররা। সফরে ৩টি টেস্ট খেলার কথা তাদের। অক্টোবরে শুরু হবে লড়াই!

করোনার কারণে লম্বা একটা সময় ঘরেই বন্ধী ছিলেন ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান। তবে সব ভুলে বসেন নি। বলছিলেন, ‘দেখুন, বিরতির কারণে সবাই একটু পিছিয়ে থাকবে। তবে আগে যে সিরিজ খেলেছি, সেটির আত্মবিশ্বাস আছে। যদিও অতি বিশ্বাস নেই। ভাল করেই জানি প্রতিটি বলই মনোযোগ দিয়ে খেলতে হয়।’

এই কাজটাই করছেন অনুশীলনে। সোমবার বলছিলেন, ‘অনুশীলনে মনোযোগ দিয়ে খেলার চেষ্টা করছি। আগের সিরিজ যেভাবে শেষ করেছিলাম জিম্বাবুয়ের বিপক্ষে, সেই মনোযোগ যেন আবার ফিরিয়ে আনতে পারি।’

অনুশীলনে ফেরার আনন্দ নিয়ে জানাচ্ছিলেন, ‘দেখুন, মিরপুরে অনুশীলনে ফিরতে পেরে সত্যিই খুব ভাল লাগছে। অনেকদিন পরে ক্রিকেট ব্যাট ধরতে পারছি। প্রপার উইকেটে ব্যাটিং করতে পারার সুযোগ পাচ্ছি-এটা তো অনেক বড় ব্যাপার। অনুশীলনে ফিরলাম, এতেই পুরো শরীরমন জুড়ে একটা অন্যরকম ভাল লাগা ছড়িয়ে পড়ছে। এখন মনে হচ্ছে আসলেই সামনে ক্রিকেট আছে। আমরা আবার খেলতে নামবো। সবার সঙ্গে অনেকদিন পরে মাঠে দেখা হলো। মনটাই চাঙ্গা হয়ে উঠছে আমার।’

জানালেন, বাসাবন্দি জীবনের সময়টা মন্দ কাটেনি। লিটন দাস বলেন, ‘লকডাউনের পুরোটা সময় বাসায় ছিলাম। ফিটনেস ঠিক রাখার জন্য যেসব নিয়মকানুন আছে সেটা বাসায় পালন করার চেষ্টা করেছি। পরিবারের সঙ্গে বাসায় কাটিয়েছি।’

Previous Post

বিসিবির পরিকল্পনায় খুশি ম্যাকমিলান

Next Post

Raina left IPL after relatives killed in attack at home

Related Posts

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

0
২৩২ বছর পর ভাঙল রেকর্ড!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

3
রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

11
Next Post
রায়নার আইপিএল শেষ

Raina left IPL after relatives killed in attack at home

Discussion about this post

সর্বশেষ..

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

by cricbdadmin
0
0

বিকেএসপির তিন নম্বর মাঠে যেন বসেছিল ব্যাটিং উৎসব। রানবন্যার সেই ম্যাচে ব্যাট ও বল-দুই বিভাগেই দাপট দেখিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৮৩...

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

by cricbdadmin
0
11

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাটিং উৎসবের দেখা মিলল বিকেএসপির তিন নম্বর মাঠে। শুরুতে ধাক্কা খেলেও পরে সামিউল বাশির রাতুলের...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

নির্বাচনের কাউন্টডাউন শুরু, বিসিবিতে তৎপরতা

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট এখন কেবল মাঠের পারফরম্যান্সে নয়, প্রশাসনিক অঙ্গনেও এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ পার করছে। এই পরিবর্তনের গতিপথ নির্ধারণ করছে বাংলাদেশ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন হৃদয়-লিটন

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলগতভাবে জয় না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ ছাপ রেখেছেন তাওহীদ হৃদয়। তিন ম্যাচের এই সিরিজে একটি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD