Thursday, May 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সভাপতির পদত্যাগ

August 18, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সভাপতির পদত্যাগ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

দুই দফা দায়িত্ব পালনের পর গত বছর ফের ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সভাপতি পদে মেয়াদ বাড়ানো হয়েছিল ক্রিস নেনজানির। তবে এবার এক বছর মেয়াদ ছিল। আগামী ৫ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভার (এজিএম) জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু তার আগেই গত শুক্রবার পদত্যাগ করেছেন সিএসএ’র সভাপতি।

নানারকম দুর্নীতির অভিযোগ মাথায় নিয়েও নেনজানি সভাপতির চেয়ারটা আঁকড়ে ছিলেন দীর্ঘ সাত বছর। সিএসএ এক বিবৃতিতে নেনজানিকে বোর্ডে তার আত্মনিবেদনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেছে, আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভায় কাউন্সিল সদস্যদের ভোটে পরবর্তী সভাপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত সহ-সভাপতি বেরেসফোর্ড উইলিয়ামস ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কাজ করে যাবেন।

অনেকদিন ধরে দক্ষিণ আফ্রিকা বোর্ডের মধ্যে বিশৃঙ্খলা চলে আসছে। যে কারণে বিপথে দলটি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপটা দক্ষিণ আফ্রিকার জন্য ছিল বিস্মরণযোগ্য। পরে ভারতের মাটিতে এসে ধবলধোলাই হয়েছে তারা টেস্ট সিরিজে। এদিকে গত ডিসেম্বরে অসদাচরণের দায়ে প্রধান নির্বাহী কর্মকর্তা থাবাং মোরোয়েকে বহিষ্কার করে সিএসএ দায়িত্ব দেয় জ্যাক ফলকে। মোরোয়ে মামলা লড়ে যাচ্ছেন, এখনও কোনও সুরাহা হয়নি। ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, এরইমধ্যে প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) নাসেই আপ্পিয়াকে বরখাস্ত করে বসে সিএসএ। আপ্পিয়া বরখাস্ত হওয়ার ঘণ্টা কয়েকের মধ্যেই পদত্যাগ করেন নেনজানি এবং সঙ্গে সঙ্গেই তা গৃহীত হয়েছে।

নেনজানির হাত ধরেই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ক্রিকেট পরিচালক পদে নিয়োগ পান দেশের সফলতম ক্রিকেট অধিনায়ক গ্রায়েম স্মিথ ও প্রধান কোচ মার্ক বাউচার। সম্প্রতি ব্ল্যাক লাইভস ম্যাটার (বিএলএম) আন্দোলনে যুক্ত ৩০ জন সাবেক ক্রিকেটারের জোট স্মিথ ও বাউচারের নিয়োগ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হয়নি বলে অভিযোগ তুলেছে।

সিএসএ’র কৃষ্ণাঙ্গ সভাপতি নেনজানি অবশ্য নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে সবসময়ই স্মিথ ও বাউচারকে সমর্থন করে গেছেন। বলেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে কক্ষপথে ফিরিয়ে আনার জন্য তারাই যোগ্যতম লোক।

Previous Post

শ্রীলঙ্কা সফরে ভালো কিছুর অপেক্ষায় তামিম

Next Post

২২২ কোটি রুপিতে আইপিএলের নতুন স্পন্সর ‘ড্রিম ১১’

Related Posts

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

বিপিএলে অনিয়ম নিয়ে ক্ষুব্ধ তামিম, চাইলেন জবাবদিহিতা

2
রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

6
২৩২ বছর পর ভাঙল রেকর্ড!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

3
Next Post
২২২ কোটি রুপিতে আইপিএলের নতুন স্পন্সর ‘ড্রিম ১১’

২২২ কোটি রুপিতে আইপিএলের নতুন স্পন্সর ‘ড্রিম ১১’

Discussion about this post

সর্বশেষ..

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বিপিএলে অনিয়ম নিয়ে ক্ষুব্ধ তামিম, চাইলেন জবাবদিহিতা

by cricbdadmin
0
2

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে অনিয়ম, ফিক্সিং অভিযোগ এবং আর্থিক বিশৃঙ্খলা নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

by cricbdadmin
0
6

বিকেএসপির তিন নম্বর মাঠে যেন বসেছিল ব্যাটিং উৎসব। রানবন্যার সেই ম্যাচে ব্যাট ও বল-দুই বিভাগেই দাপট দেখিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৮৩...

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

by cricbdadmin
0
11

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাটিং উৎসবের দেখা মিলল বিকেএসপির তিন নম্বর মাঠে। শুরুতে ধাক্কা খেলেও পরে সামিউল বাশির রাতুলের...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

নির্বাচনের কাউন্টডাউন শুরু, বিসিবিতে তৎপরতা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট এখন কেবল মাঠের পারফরম্যান্সে নয়, প্রশাসনিক অঙ্গনেও এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ পার করছে। এই পরিবর্তনের গতিপথ নির্ধারণ করছে বাংলাদেশ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD