Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

শ্রীলঙ্কা সফরেই সাকিবকে পাওয়ার আশায় বিসিবি

August 18, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
সাকিবকে নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন বাশার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট 

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৮ অক্টোবর। তাই তার ক্রিকেটে ফেরার দিনক্ষণ দ্রুত এগিয়ে আসছে। এ ব্যাপারে গত বুধবার আলোচনায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু কোন সিদ্ধান্তে আসতে পারেনি। তবে শনিবার জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, নিষেধাজ্ঞা শেষ হলেই সাকিবকে দলে ফেরানো হবে।

করোনার কারণে লম্বা সময় বন্ধ দেশের ক্রিকেট। তবে ঈদের আগে অনুশীলন শুরু করেছে টিম টাইগার্স। তাদের লক্ষ্য এখন শুধুই আগামী অক্টোবরে হতে যাওয়া শ্রীলঙ্কা সফর। এজন্য আগামী ২৩ সেপ্টেম্বর দেশ ছাড়বে মুমিনুল হকের দল। ঐ সফরেই সাকিবকে পেতে সব রকমের চেষ্টা করছে বিসিবি। ২৮ অক্টোবর এক বছরের নিষেধাজ্ঞা শেষ করবেন বাঁহাতি এ অলরাউন্ডার। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তিনি আশাবাদী শ্রীলঙ্কা সফরেই খেলবেন সাকিব। এজন্য এ বাঁহাতির সঙ্গে ফোনে তার কথাও হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিসিবি আয়োজিত এক অনুষ্ঠানে শনিবার সাকিব নিয়ে নাজমুল হাসান বলেন ‘তার সঙ্গে কি কথা হলো এটা বলবো না। শুধু এটা বলবো, সাকিবের নিষেধাজ্ঞা যখনই, যেদিন উঠে যাবে তার পরেই সে আমাদের সাথে খেলতে পারবে। সে যখন মুক্ত হবে তখন থেকেই সে খেলতে পারবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা অধীর আগ্রহে বসে আছি সে কবে আসবে। কিন্তু এটার সঙ্গে তার ফিটনেস এবং অন্য জিনিসগুলো অন্যগুলোও জড়িত।’

এরআগে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও গ্রহণ করেননি সাকিব। কিন্তু তা গোপন করার অভিযোগে গত বছরের ২৯ অক্টোবল নিষিদ্ধ হন তিনি। যে কারণে এ তারকা ক্রিকেটার বিসিবির কোনো সুবিধা ভোগ করতে পারছেন না। তাই তাকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়া সুযোগ নেই বিসিবি। তবে সাকিবকে আলাদা করে শ্রীলঙ্কায় অনুশীলন করার সুযোগ করে দেয়ার কথাও ভাবছে বিসিবি। এ নিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘তার প্রস্তুতিরও একটা ব্যাপার আছে। সেজন্য ও ওর মতো করে অনুশীলন করবে। এখন তো আমাদের সঙ্গে করতে পারছে না। নিষেধাজ্ঞার কারণে সে আমাদের কারো সঙ্গে অনুশীলন করতে পারবে না। সে তাই একটু অন্য চিন্তা ভাবনা করেছে। আমার সঙ্গে কথা বলেছে। এই মাসের শেষেই চলে আসবে। অনুশীলন করবে এবং আশা করছি সে ফিট থাকবে এবং আমাদের সাথে শ্রীলঙ্কায় যোগ দিতে পারবে এবং খেলতে পারবে।’

আপাতত যুক্তরাষ্ট্রে রয়েছেন সাকিব। এ মাসের শেষ দিকে দেশে ফেরার কথা তার। সেপ্টেম্বরের পুরোনো শিক্ষক নাজমুল আবেদীন ফাহিমের তত্বাবধানে বিকেএসপিতে ব্যক্তিগতভাবে অনুশীলন করবেন এ অলরাউন্ডার। মূলত এরপরই জাতীয় দলে ফেরা না ফেরার ভাগ্য নির্ধারিত হবে এ অলরাউন্ডারের।

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD