Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

রাজনীতিতে নেমে ইমরানকে হারানোর চ্যালেঞ্জ মিয়াঁদাদের

August 13, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
রাজনীতিতে নেমে ইমরানকে হারানোর চ্যালেঞ্জ মিয়াঁদাদের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

দেশের জার্সিতে একটা সময় একসঙ্গে খেলেছেন। ছুঁয়েছেন বিশ্বকাপ শিরোপা। কিন্তু এবার পাক সাবেক অধিনায়ক ও দেশের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগলেন জাভেদ মিয়াঁদাদ। বললেন, পাকিস্তানের ক্রিকেটকে একেবারে ধ্বংস করে দিয়েছে ইমরান খান। শুধু তা-ই নয়, প্রধানমন্ত্রী ইমরানকে রাজনীতির ময়দানে নেমে হারানোর হুঙ্কারও দিয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থ।

নিজের ইউটিউব চ্যানেলে মিয়াঁদাদ বলেছেন, ‘পিসিবি-তে যাঁরা দায়িত্বে আছেন, তাঁদের মধ্যে কেউ ক্রিকেটের ‘এবিসিডি’ জানে না। ব্যক্তিগত ভাবে আমি এ বিষয়ে ইমরানের সঙ্গে কথা বলব। পাক ক্রিকেটের পক্ষে ক্ষতিকর এমন কাউকেই আমি ছাড়ব না।’

প্রধানমন্ত্রীকে টক্কর দেওয়ার জন্য মিয়াঁদাদ এ বার রাজনীতির ময়দানে নেমেও তাকে হারাতে প্রস্তুত। দিয়েছেন এমন হুঙ্কার, ‘রাজনীতির ময়দানে নামলে চোখে আঙুল দিয়ে ভুল ধরিয়ে দেব। ঠিককে ঠিক বলব, ভুলকে ভুল। কোনও মুখোশ পরে থাকার পাত্র নই। ইমরান মনে রেখো, আমি তোমার অধিনায়ক ছিলাম। রাজনীতির ময়দানেও তোমাকে টক্কর দিতে আমার অসুবিধা হবে না।’

ওয়াসিম খানকে বিদেশ থেকে এনে পিসিবি-র দায়িত্বে বসানোর বিরুদ্ধেও তোপ দাগলেন মিয়াঁদাদ, ‘বিদেশ থেকে একজনকে আনা হয়েছে পাক ক্রিকেট বোর্ডে। ও যদি চুরি করে পালায়? তা হলে কি কেউ ধরতে পারবে? পাকিস্তানে কেউ কি আর বেঁচে নেই? যে বাইরে থেকে একজনকে এনে দায়িত্ব দেওয়া হল? পিসিবি-তে যোগ্য কেউ দায়িত্ব না পেলে দেশের ক্রিকেটের হালও হয়তো ফিরবে না। আমি চাইব, দেশের প্রাক্তন ক্রিকেটারদের উপরে আরও ভরসা করা হোক। পাকিস্তানের প্রত্যেকে এ বিষয়ে ভাবনা-চিন্তা করুক। তারা জেগে উঠুন।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেটারদের ব্যবহার করে একেবারে ছুড়ে ফেলে দেয় পিসিবি। ভবিষ্যতের যখন দায়িত্ব নিতে পারবে না, তখন কেন ক্রিকেটার উঠবে? শেষ জীবনে দিনমজুরের কাজ করে অর্থ উপার্জন করতে হয়। যারা ক্রিকেটার, তাদের ভবিষ্যৎ অন্তত সুরক্ষিত হওয়া উচিত। এ বিষয়ে আমি আগেও কথা বলেছি। আবারও বলতে বাধ্য হচ্ছি।’

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD