Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

১৪ পেরিয়ে ভক্তদের ধন্যবাদ জানালেন সাকিব

August 13, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
১৪ পেরিয়ে ভক্তদের ধন্যবাদ জানালেন সাকিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এইতো দিন কয়েক আগেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৪ বছর পূর্ণ করলেন সাকিব আল হাসান। এক যুগেরও বেশি সময় ধরে খেলে শুধু দেশসেরাই নন তিনি হয়ে উঠেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এরইমধ্যে তিন ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার হয়ে গড়েছেন রেকর্ড।

গোটা ক্যারিয়ারেই সাকিব পেয়েছেন ভক্তদের অফুরান ভালবাসা, দারুণ সমর্থন! এখন দুঃসময়ে দাঁড়িয়ে। জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব গোপন রাখায় এক বছরের জন্য তিনি নিষিদ্ধ। সব ঠিক থাকলে এই অক্টোবরে মুক্তি মিলবে। তার আগে ১৪ বছর পূর্তিতে ধন্যবাদ জানালেন ভক্তদের।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সাকিব আল হাসান লিখেছেন, ”দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকগুলো দিন। বিগত ১৪ বছরের প্রত্যেকটি দিনই আমার কাছে রোমাঞ্চকর একেকটি অভিজ্ঞতা। এমন দুর্দান্ত এক পথচলাই আমাকে দাঁড় করিয়েছে আজকের জায়গায়। আপনাদের সবার অকুণ্ঠ সমর্থন আর ভালোবাসাই আমাকে জুগিয়েছে পথ চলার অনুপ্রেরণা। ক্যারিয়ারের ১৪তম বছর পূর্ণ করার দারুণ এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের সবাইকে। আগামী দিনগুলোতে এগিয়ে যেতে চাই আরও নতুন উদ্যমের সাথে। ধন্যবাদ সবাইকে।”

সাকিবের বাংলাদেশ জাতীয় দলে অভিষেক ২০০৬ সালের ৬ আগস্ট। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। একই মাসে টি-টুয়েন্টি অভিষেক। পরের বছরের ১৮ মে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলেন সাকিব।

ওয়ানডে ফরম্যাটে ২০৬ ম্যাচে নয় সেঞ্চুরি ও ৪৭ ফিফটিতে করেছেনন ৬৩২৩ রান। টেস্টে তিনি পাঁচ সেঞ্চুরিতে করেছেন ৩৮৬২ রান। ওয়ানডেতে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৬০ ও টেস্টে সর্বোচ্চ ২১০ উইকেট নিয়েছেন সাকিব।

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD