Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

কেন আয়ারল্যান্ড সফরে যেতে রাজী নয় বিসিবি?

July 26, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
কেন আয়ারল্যান্ড সফরে যেতে রাজী নয় বিসিবি?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করোনা পরবর্তী যুগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খুব করেই চাইছে দ্রুত সময়ে মধ্যে ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ম্যাচে নামাতে। এজন্য সংস্থাটির সামনে দুটি পথ খোলা রয়েছে। এক আয়ারল্যান্ড সফর ও দুই শ্রীলঙ্কা সফর। এরইমধ্যে বোর্ডের বিভিন্ন সুত্র থেকে অনেকটায় নিশ্চিত হওয়া গেছে আগামী সেপ্টেম্বরে লঙ্কা সফরে যাবে টাইগার ক্রিকেট দল। কিন্তু আয়ারল্যান্ড যাবে না তারা। কিন্তু কেন? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, মূলত ঠাণ্ডার কথা মাথায় রেখে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে আয়ারল্যান্ড না যাওয়ার সিদ্ধান্ত।

সেপ্টেম্বরে আয়ারল্যান্ডে শীতের প্রকোপ বেশি থাকে। আর তখন খেলতে যাওয়ার অর্থ করোনা সংক্রমণের বাড়তি ঝুঁকি। মূলত এ কারণেই আয়ারল্যান্ড সফর বাতিলের চিন্তা। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটি চেয়ারম্যান আকরাম খান আজ সংবাদ মাধ্যমে এ ব্যাপারে বলেছেন, ‘আমরা আয়ারল্যান্ড যাওয়ার চিন্তা থেকে মোটামুটি সরে এসেছি। কারণ যে সময়টায় যাওয়ার কথা হচ্ছিল, তখন আয়ারল্যান্ডে বেশ ঠাণ্ডায় পড়ে যাবে। আর প্রচন্ড শীতের ভিতরে করোনা সংক্রমনের ঝুঁকি খুব বেশী। আমরা অযথা ঝুঁকি নিতে চাইনা। আমরা এমন কোনো সফর করতে চাই না, যেখানে ক্রিকেটারদের স্বাস্থ্যঝুঁকি থাকে। আমরা ক্রিকেটারদের জীবন ও স্বাস্থ্যের নিরাপত্তার কথা ভেবেই আয়ারল্যান্ড না গিয়ে শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার কথা ভাবছি।’

যেহেতু শ্রীলঙ্কায় করোনার প্রকোপ তুলনামূলক কম, সংক্রমণ এবং প্রানহানি বাংলাদেশের চেয়ে আনুপাতিকহারে অনেক কম- তাই লঙ্কানরাও বাংলাদেশকে নিয়ে সিরিজ আয়োজন করতে মুখিয়ে ছিল, এখনও আছে। ভেতরের খবর, শুধু লঙ্কান বোর্ডই নয় বাংলাদেশও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে শ্রীলঙ্কা যাওয়ার কথা ভাবছে এবং সেটা শুধু ভাবাভাবির পর্যায়ে নেই, দুই বোর্ডের শীর্ষপর্যায়ে কথাবার্তা চলছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচ্চপর্যায়ের এক অতি দায়িত্বশীল সূত্র জানিয়েছে বন্ধ হয়ে যাওয়া বাকি সিরিজগুলো নিয়ে তেমন কোন উচ্চবাচ্য নেই, তবে শ্রীলঙ্কা সফর নিয়ে আবার নতুন করে ভাবা হচ্ছে। সেপ্টেম্বরের মাঝামাঝি শ্রীলঙ্কায় দল পাঠানোর কথাও চিন্তা চলছে।

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD