Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

আগস্টেই অনুশীলনে ফিরছেন সাকিব

July 24, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
আগস্টেই অনুশীলনে ফিরছেন সাকিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

গত বছরের শেষ দিকে আইসিসি থেকে নিষিদ্ধ হওয়ার পর থেকেই ব্যাট-বল ছাড়া রয়েছেন সাকিব আল হাসান। স্বাভাবিকভাবেই এ তারকার মন পড়ে রয়েছে মাঠে। সেখানে ফিরতে তার আর তর সইছে না। এজন্য আগামী মাস থেকেই অনুশীলনে ফিরছেন এ অলরাউন্ডার। ব্যাপারটি নিজেই ইএসপিএন ক্রিকইনফোর এক সাক্ষাৎকারে বলেছেন এ বাঁহাতি।

এ বছরের ২৮ অক্টোবর সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। কিন্তু তার আগে ক্রিকেটে ফিরতে নিজের প্রস্তুতিটা সারতে চান এ অলরাউন্ডার। ফিটনেস ও ফর্ম আগের জায়গায় নিতে টানা তিন মাস অনুশীলন করার পরিকল্পনা তাঁর।

সাকিব আপাতত রয়েছেন যুক্তরাষ্ট্রের মেডিসন শহরে পরিবারের সঙ্গে। আরও কিছুদিন পরিবারকে সময় দিয়ে আগামী মাসেই নেমে পড়বেন অনুশীলনে। গুঞ্জন শোনা গেছে, ইংল্যান্ডে বিশেষ ব্যবস্থায় অনুশীলন করবেন সাকিব। ইএসপিএন ক্রিকইনফোর এক সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘আগামী মাস থেকেই আমার অনুশীলনে ফেরার কথা। তিন মাস সময় পাব নিজেকে ভালো মতো প্রস্তুত করার জন্য। আমি এত দিন কিছু করিনি। এই তিন মাসই যথেষ্ট, নিজেকে ক্রিকেটের জন্য আদর্শ গড়নে নিয়ে যাওয়ার জন্য। আপাতত এটাই পরিকল্পনা। আগামী দুই সপ্তাহ মেয়েদের দেখাশোনা করেই কাটবে, পরিবারের সঙ্গে কাটাব। এরপর আমি ক্রিকেটে মনোযোগ দেব।’

দেশের জার্সিতে সাকিব আল হাসান সবশেষবার খেলেছিলেন গত বছরের সেপ্টেম্বরে। এরপর প্রায় ১০ মাস তিনি রয়েছেন ক্রিকেটের বাইরে। এ সময়গুলো এ অলরাউন্ডার বিভিন্ন সামাজিক সেবামূলক কাজেই ব্যয় করেছেন। তবে তার মন কিন্তু ঠিকই পড়ে ছিল মাঠে। কিন্তু আইসিসির নিষেধাজ্ঞার কারণে নিজের ইচ্ছাকে চাপা দিয়ে রেখেছিলেন। তবে আর তিন মাস পরই সব বাঁধা উত্তরে এ তারকা ঠিক মাঠে ফেরার সার্টিফিকেট পাবেন আইসিসি থেকে। আপাতত সে অপেক্ষায় এ অলরাউন্ডার।

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD