Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

অবশেষে মিরপুরে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি মিলল

July 15, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ক্রিকেটারদের মানসিকস্বাস্থ্য ঠিক রাখতে মনোবিদের শরণ বিসিবির
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

লম্বা সময় মাঠের ক্রিকেট বন্ধ থাকায় বাড়িতে ফিটনেস অনুশীলনের কাজটা চালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। কিন্তু ব্যাট-বলের অনুশীলনটা হচ্ছিলো না তাদের। তাই একাধিকবার অনেক ক্রিকেটারই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি চান। কিন্তু করোনা ভাইরাসের ঝুঁকির কথা চিন্তা করে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি ক্রিকেটারদের প্রস্তাবে রাজি হয়নি এতোদিন। অবশেষে বিসিবির টনক নড়েছে। আর তাই আগামী সপ্তাহ থেকে ক্রিকেটারদের মিরপুরে ব্যক্তিগত অনুশীলনের অনুমতি দিয়েছে সংস্থাটি। সেক্ষেত্রে স্বাস্থ্য সতর্কতার বিষয়টি নিজেদেরই দেখতে বলেছে বিসিবি।

যারা ব্যক্তিগত অনুশীলন করতে চান, তারা আগামী সপ্তাহ থেকেই সেটি করতে পারবেন বলে জানিয়েছে বিসিবি। অবশ্য এর আগে মিরপুরে ক্রিকেটারদের অনুমতি না দেওয়ার কারণও ছিল। সেই মধ্য মার্চ থেকে ক্রিকেটীয় কর্মকাণ্ড বন্ধ রয়েছে। কিছু দেশ ধীরে ধীরে অনুশীলনে ফিরলেও বাংলাদেশে পরিস্থিতির উন্নতি হয়নি। পরিস্থিতি এতই খারাপ যে বিসিবির প্রধান অফিসটিও সংক্রমণের রেড জোনের মধ্যে পড়ে যাওয়ায় বন্ধ করে দিতে হয়।

এই পরিস্থিতির মাঝেই মুশফিকুর রহিম বিসিবির কাছে আবেদন করেছিলেন। যাতে বোর্ডের সুযোগ-সুবিধার আওতায় অনুশীলন করতে পারেন। কিন্তু পুরো বিসিবি নিজেদের অঙ্গন জীবানু মুক্ত না করে সেই প্রস্তাবে সাড়া দিতে চায়নি। অবশেষে বিসিবি সেই কাজটি শেষ করেছে ২ জুলাই। ফলে তাদের সুযোগ-সুবিধাগুলো এখন ব্যবহারের জন্য প্রস্তুত। এর আগেই অবশ্য মুশফিক নিজের উদ্যোগে অনুশীলন শুরু করে দিয়েছেন। সর্বশেষ বাড্ডার একটি স্পোর্টস ক্লাবে তাকে অনুশীলন করতে দেখা গেছে।

এদিকে বিসিবি অনুশীলনের জন্যই ৩৫ জন ক্রিকেটারের সঙ্গে সভা করেছে সম্প্রতি। সেখানেই তাদের বলা হয় তারা চাইলে শেরে বাংলা স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করতে পারেন। ক্রিকবাজ জানিয়েছে, সেই সময় মাত্র দুই ক্রিকেটারই ব্যক্তিগত অনুশীলনের জন্য বিসিবির প্রস্তাবে সাড়া দিয়েছেন! বিসিবি ১৭ জুলাইয়ের মধ্যে আরও কয়েকজনের সাড়া পাওয়ার অপেক্ষা করছে। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘ক্রিকেটারদের সঙ্গে আমরা আলোচনা করেছি। তাদের বলেছি, তারা চাইলে আমাদের ফ্যাসিলিটিজ ব্যবহার করতে পারে। ঈদের আগে চাইলেও তারা ব্যবহার করতে পারবে।’

এর পরেই আবার নিজাম উদ্দিন জানান, ‘আমরা দেখলাম বেশির ভাগ ক্রিকেটারই আগ্রহ দেখাননি। তারা নিজেদের ঘরের বাইরে বের হতে রাজি নন। যেহেতু অনেককেই দেখেছি, এখানে সেখানে তারা অনুশীলন করছেন। সেজন্যই এই প্রস্তাবটা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের এও বলা হয়েছে বিসিবির ট্রেইনার নিয়েই যেন তারা অনুশীলন করেন এবং স্বাস্থ্য সতর্কতার বিষয়টি যেন তারা নিজেরা দেখভাল করেন।’

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD