Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

করোনামুক্ত মাশরাফি, স্ত্রী এখনো পজেটিভ

July 14, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ছুটিতে ভারতে মাশরাফি!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

অবশেষে করোনামুক্ত হলেন মাশরাফি বিন মর্তুজা। শনাক্ত হওয়ার ২৪ দিন পর কোভিড-১৯ থেকে মুক্তি পেলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। একইসঙ্গে তার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজার করোনাভাইরাস পরীক্ষা নেগেটিভ হলেন।

কিন্তু ফের করোনা পজেটিভ হলেন মাশরাফির স্ত্রী সুমনা হক সুমী।

মঙ্গলবার রাতে সুখবর পেয়েছেন মাশরাফি। জেনেছেন তিনি করোনা মুক্ত। তবে স্ত্রী এখনো সেরে উঠেন নি।

জাতীয় দলের তারকা ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি করোনাভাইরাস পজেটিভ হন গত ২০ জুন। তারপর ডাক্তারের পরামর্শ নিয়ে বাসাতেই চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে সুস্থ অনুভব করায় দুবার করোনা পরীক্ষা করান। আর দুইবারই পজেটিভ হয়েছিলেন। অ্যাজমার পুরনো সমস্যার কারণে মাশরাফিকে কিছুটা শঙ্কা ছিল। অবশেষে সেই শঙ্কা কাটল।

মোরসালিনের করোনাভাইরাসে আক্রান্ত হন গত ২৩ জুন। মাশরাফির স্ত্রী সুমনা হক কোভিড পজেটিভ হয়েছিলেন ২৫ জুন। আর দুই সন্তান ৯ বছর বয়সী মেয়ে হুমায়রা ও সাড়ে ৫ বছর বয়সী ছেলে সাহেলকে পাঠিয়ে দেওয়া হয় তাদের দাদা-দাদীর কাছে নড়াইলে।

এবার সন্তানের সঙ্গে দেখা করার সুযোগ মিলল মাশরাফির। সুস্থ হওয়ার খবর জানিয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে মাশরাফি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।

আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ও আপনাদের সবার দোয়ায় আমার করোনা ভাইরাস পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আজকে রাতেই ফল জানতে পেরেছি। এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।

শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও আমার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার ফল এখনও পজিটিভ। তবে সবার দোয়ায় সে ভালো আছে। তার জন্য দোয়া প্রার্থনা করছি।

বাসায় থেকে চিকিৎসা নিয়েই আমি সেরে উঠেছি। যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর ওপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন।

সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। একসঙ্গে থেকে করোনাভাইরাসের সঙ্গে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।

আল্লাহ সবার সহায় হোন।’

‘

Related Posts

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD