Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home অনান্য খেলা

বিশ্বকাপজয়ী ফুটবলার জ্যাক চার্লটন আর নেই

July 11, 2020
in অনান্য খেলা, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপজয়ী ফুটবলার জ্যাক চার্লটন আর নেই
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

২০১৯ সাল থেকেই লিম্ফোমায় আক্রান্ত হয়ে ভুগছিলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ফুটবলার ও রিপাবলিক অব আয়ারল্যান্ডের সাবেক কোচ জ্যাক চার্লটন। শেষ পর্যন্ত শনিবার সে রোগের কাছেই হার মানলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। জ্যাক চার্লটনের সাবেক ক্লাব লিডস ইউনাইটেড আজ খবরটি নিশ্চিত করেছে।

এদিকে শনিবার জ্যাক চার্লটনের মৃত্যু নিশ্চিত করে পরিবার থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘জ্যাক শুক্রবার শান্তি নিয়েই মৃত্যুবরণ করেছে। বাসায় পরিবারের সঙ্গেই ছিল। তার জীবন ও অর্জন নিয়ে আমরা গর্বিত।’ লিডসের পক্ষ থেকে বলা হয়, ‘২৩ বছরের ক্যারিয়ারে জ্যাক চার্লটন ক্লাব রেকর্ড ৭৭৩ ম্যাচ খেলেছে লিডসের হয়ে। সে খেলাটির সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার।’

১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জ্যাক চার্লটন। ইতিহাড় গড়ার সেই টুর্নামেন্টে খেলেন ছোট ভাই কিংবদন্তি ফুটবলার ববি চার্লটনের সঙ্গে। সেন্ট্রাল ডিফেন্ডাল হিসেবে আসরে সবকটি ম্যাচ খেলেছিলেন জ্যাক। আসরের ফাইনালে, ওয়েম্বলিতে পশ্চিম জার্মানিকে হারিয়ে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র বিশ্বকাপ জয় করে ইংল্যান্ড।

ইংল্যান্ডের হয়ে চার্লটন খেলেছেন ৩৫টি ম্যাচ। তবে তার ক্যারিয়ারের পুরোটা সময় কেটেছে লিডস ইউনাইটেডে। ক্লাবটির হয়ে ১৯৬৯ সালের লিগ, ১৯৭২ সালের এফএ কাপ এবং দুটি ইন্টার-সিটিস ফেয়ার কাপসহ অনেকগুলো শিরোপা জেতেন তিনি।

ফুটবল ছেড়ে কোচিং ক্যারিয়ারে পরে মন দেন চার্লটন। সেখানে তিনি ছিলেন দারুণ সফল। প্রথম ধাপে মিডলসবরোকে শীর্ষ লিগে তুলে আনেন তিনি। শেফিল্ড ওয়েনেসডে ও নিউক্যাসল ইউনাইটেডেও কোচের দায়িত্ব পালন করা জ্যাক সবচেয়ে বেশি সফল রিপাবলিক অব আয়ারল্যান্ড জাতীয় দলের ডাগআউটে। তার দেখানো পথ ধরে ১৯৮৮ সালে প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল আসরে জায়গা করে নেয় দেশটি। দুই বছর পর বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরে চমকে দেয় বিশ্বকে; উঠেছিল কোয়ার্টার-ফাইনালে।

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD