Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সৌরভ বলছেন, এবারের এশিয়া কাপ বাতিল হয়ে গেছে

July 8, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
সৌরভ বলছেন, এবারের এশিয়া কাপ বাতিল হয়ে গেছে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

প্রাণঘাতী করোনার কারণে বেশ আগেই শঙ্কার কালো মেঘ জমেছিল এশিয়া কাপ নিয়ে। তারপরও আয়োজক পাকিস্তান এ টুর্নামেন্ট মাঠে গড়ানো নিয়ে ছিল আশাবাদী। তবে সব অনিশ্চয়তা দূর করে দিলেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি। নিজের ৪৮তম জন্মদিনে এক সাক্ষাৎকার আনন্দবাজার পত্রিকাকে তিনি জানিয়েছে, বাতিল হয়ে গেছে এবারের এশিয়া কাপ!

বুধবার ৪৮তম জন্মদিন উপলক্ষে সৌরভের এক্সক্লুসিভ সাক্ষাৎকার ছাপিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। সেখানেই তার কাছে প্রশ্ন করা হয়েছিল বিদেশে ফুটবল শুরু হয়েছে, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট শুরু হচ্ছে বুধবার থেকে। কবে নাগাদ বিরাট কোহলি, রোহিত শর্মাদের ফের মাঠে দেখা যেতে পারে? এশিয়া কাপে? এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি বলেন, ‘এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে। এবারে আর হচ্ছে না। আমরা আইসিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। দেখা যাক, কবে ওরা চূড়ান্ত ঘোষণা করে। তারপরে আইপিএল নিয়ে আমরা সিদ্ধান্ত নেবো। আমরা মাথায় রাখছি, যদি অক্টোবর-নভেম্বরের দিকে পরিস্থিতির উন্নতি হলে আইপিএল করা যায়। এই মুহূর্তে তার আগে ক্রিকেট শুরু হওয়ার সম্ভাবনা দেখছি না।’

এ বছরের অক্টোবরে-নভেম্বরে মাঠে গড়ানোর কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু নতুন করে ফের মেলবোর্নে লকডাউন শুরু হয়েছে। যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আরও অনিশ্চিতা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘টুর্নামেন্ট করার পরিকল্পনা থাকলে মেলবোর্নকে ছাড়াই করতে পারে আইসিসি। বিশ্বকাপ হবে কিনা, তা পুরোপুরি আইসিসির সিদ্ধান্ত। আইসিসি হয়তো চেষ্টা করছে, সব দিক ভালোভাবে দেখে নিতে যে, বিশ্বকাপ আয়োজনের আর কোনও সম্ভাবনা আছে কিনা। বিশ্বকাপ থেকে হওয়া মুনাফা থেকে সব দেশকে আর্থিক অনুদানও দেওয়া হয়। তা থেকে ক্রিকেট উন্নয়নের অনেক কাজ হয়। নানা দিক নিয়ে ভাবতে হচ্ছে। তাই হয়তো আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপ না হলেও এখনও সৌরভ আশাবাদী আইপিএল আয়োজন নিয়ে। তবে সেটা কোথায় হবে- বিদেশে কিনা। আনন্দবাজারের এমন প্রশ্নের জবাবে গাঙ্গুলি বলেন, ‘হ্যাঁ, হতে পারে। আমরা চেষ্টা করছি, দেশেই করার। আবারও বলছি, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে দেশের পরিস্থিতির ওপর। অক্টোবর-নভেম্বরে যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয় এবং আমাদের দেশের পরিস্থিতি অনেকটা উন্নতি হয়, তাহলে দেশেই আইপিএল করার কথা ভাবা যেতে পারে।’

সেক্ষেত্রে বিদেশে হলে সম্ভাব্য বিকল্পের কথাও বলেছেন বিসিসিআই সভাপতি, ‘শ্রীলঙ্কা আর দুবাই নিয়ে কথাবার্তা চলছে। তবে আমাদের প্রথম পছন্দ অবশ্যই নিজেদের দেশে করা। যদি পরিস্থিতির উন্নতি হয় তবেই তা সম্ভব। আইপিএলে যে আটটা শহরের দল খেলে, তার মধ্যে পাঁচটা শহরেই করোনার প্রকোপ সাংঘাতিক। সেটাও মাথায় রাখতে হবে।’

চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা ছিল এশিয়া কাপ। যেখানে ৬ দলের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে এ টুর্নামেন্ট এ বছর আর হচ্ছেই না। সৌরভের কথাতেই ব্যাপারটি স্পষ্ট হয়ে গেছে।

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD