Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সেই ট্র্যাজেডির রায় আগষ্টে

July 3, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
সেই ট্র্যাজেডির রায় আগষ্টে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

গত বছর মার্চে নিউজিল্যান্ড সফরে গিয়ে সন্ত্রাসী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিল বাংলাদেশ দল। যা এখনও ভুলতে পারেনি টাইগাররা। নৃশংস সে হামলায় ৫১জন হত্যার দায় স্বীকার করেছিলেন হামলাকারী ব্রেন্টন টারান্ট। আগস্টে এ মামলার রায় দেওয়া হবে বলে জানিয়েছে কিউই সংবাদমাধ্যম।

আগামী ২৪ আগস্ট থেকে তিন দিন আদালতে হবে সন্ত্রাসী হামলায় রায়ের কার্যক্রম। নিউজিল্যান্ড হাই কোর্টের বিচারক ক্যামেরন ম্যান্ডার কাল এই তারিখ ঘোষণা করেন। ভিডিও প্রযুক্তির সুবিধা থাকবে এই বিচার কার্যক্রমে। হামলার শিকার হওয়া কেউ চাইলে ভিডিওতে এই বিচার প্রক্রিয়া দেখতে পাবেন, অংশও নিতে পারবেন। অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, টারান্টের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা বেশি।

গত বছর মার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে একটি মসজিদে স্থানীয় সময় বেলা দেড়টার দিকে হামলা চালান টারান্ট। এতে অল্পের জন্য বেঁচে ফিরেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেই ট্র্যাজেডির বিচার হতে যাচ্ছে এবার।

তার আগে লিটন দাস ও নাঈম হাসান ছাড়া দলের সবাই মাঠে অনুশীলনে ছিলেন। অনুশীলন শেষে তারা ওই মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় একজন তাঁদের মসজিদে ঢুকতে নিষেধ করেন। জানান, এখানে সন্ত্রাসী হামলা হয়েছে। আতঙ্কিত খেলোয়াড়েরা তখন দৌড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন। পরে তাদের হোটেলে নিয়ে আসা হয়।

ঐ মসজিদে যখন গুলি চলছিল, তার কয়েক হাত দূরেই ছিল বাংলাদেশ দলের বহনকারী বাস। ঐদিন সংবাদ সম্মেলন থেকে টাইগার টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ কিছুটা দেরি না করলে সর্বনাশ হয়ে যেত। ঐ সন্ত্রাসী হামলার কারণে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট না খেলেই দেশে ফিরেছিলেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।

Related Posts

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD