Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

২৩৩ বছরের ইতিহাস প্রথমবার

June 25, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
২৩৩ বছরের ইতিহাস প্রথমবার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বিস্ময়কর, না তারচেয়েও বেশি। মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ২৩৩ বছরের ইতিহাস প্রথমবার ঘটতে যাচ্ছে এমন ঘটনা। প্রথম নারী প্রেসিডেন্ট পেতে চলেছে ঐতিহাসিক এই ক্রিকেট ক্লাব। ইংল্যান্ডের প্রাক্তন নারী ক্রিকেট দলের অধিনায়ক ক্লেয়ার কনর হবেন এমসিসির প্রথম নারী প্রেসিডেন্ট।

তিনি দায়িত্বে বসবেন ২০২১ সালের অক্টোবরে। বর্তমান সভাপতি কুমার সাঙ্গাকারার মেয়াদ শেষে নেতৃত্বে আসছেন তিনি। এর আগে সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক প্রথম নন-ব্রিটিশ হিসেবে পান এসেছিলেন এমসিসির সভাপতির চেয়ারে।

এ অবস্থায় করোনাভাইরাসের কারণে আরও ১২ মাস দায়িত্বে থাকবেন সাঙ্গাকারা। এরপরই দ্বায়িত্বে আসছেন কনর। এমসিসির ইতিহাসে প্রথম অনলাইন বার্ষিক সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।

ইংল্যান্ডের হয়ে ১৬ টেস্ট, ৯৩ ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলেছেন কনর। বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মেয়েদের ক্রিকেটের ব্যবস্থাপক তিনি। ৪৩ বছর বয়সী সাবেক অধিনায়ক প্রথম নারী হিসেবে এমসিসির বস হয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এমসিসির পরবর্তী সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় আমি ভীষণ গর্বিত। ক্রিকেট আমার জীবন এরই মধ্যে সমৃদ্ধ করেছে। এখন এই সম্মান পেলাম আমি।’

১৯ বছর বয়সে ১৯৯৫ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেক কনরের। এরপর ২০০০ সালে হয়েছিলেন অধিনায়ক। এবার আরও উচ্চতায় তিনি।

Related Posts

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD