Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ভুয়া ক্রেতার উৎপাত, মুশফিকের ব্যাটের নিলাম স্থগিত!

May 12, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ভুয়া ক্রেতার উৎপাত, মুশফিকের ব্যাটের নিলাম স্থগিত!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

রীতিমতো বিস্ময়কর! যেখানে সাকিব আল হাসানের বিশ্বকাপে ঝড় তোলা ব্যাটের মূল্য ছিল ২০ লাখ টাকা সেখানে মুশফিকুর রহিমের ব্যাটের দাম ছুঁয়েছিল আকাশ। এনিয়ে সন্দেহ তৈরি হয়। কারণ নিলামে মুশির ব্যাটের মূল্য প্রায় অস্বাভাবিক পর্যায়ে চলে যায়।

মূল্য ৪১ লাখ টাকায় চলে যেতেই তৈরি হয় সন্দেহ! দেখা যায় সানি লিওন নামের এক ক্রেতাও এসে হাজির। তিনি নিতে চান মুশির ব্যাট। সানি লিওন ৭ লাখ ৭০ হাজার টাকা হাঁকিয়ে বসেন দাম। এরপর মুশফিকের প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাট নিয়ে আগ্রহ বেড়ে যায়। যোগ দেয় অনেক ভূয়া ক্রেতা। এ কারণেই এই ব্যাটের নিলাম কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছেন আয়োজকরা।

প্রাণঘাতি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সাহায্যে নিজের প্রিয় ব্যাটটি উৎসর্গ করেছেন মুশফিকুর রহিম। নিলামে এই ব্যাট বিক্রি করে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে চান জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান। চারদিন আগে নিলামও শুরু হয়। কিন্তু হঠাৎই নিলাম কার্যক্রম স্থগিত হলো।

এই নিলাম কার্যক্রম পরিচালনার জন্য মুশফিকের ম্যানেজমেন্ট কোম্পানি নিবকো ই-কর্মাস সাইট পিকাবু’র সঙ্গে চুক্তি করেছিল। গত ৯ মে রাতে এই নিলাম কার্যক্রম শুরু হয়। জানানো হয় নিলাম কার্যক্রম চলবে ১৪ মে পর্যন্ত। মঙ্গলবার নিবকো ও পিকাবু’র কর্মকর্তারা জানান, ‘সন্দেহজনক কিছু প্রক্রিয়ার কারণে এই নিলাম আপাতত স্থগিত করা হয়েছে। ভুয়া ক্রেতা সেজে বেশ কয়েকজন এই নিলামে ব্যাটের মুল্য অস্বাভাবিক প্রক্রিয়ায় অনেক বেশি বাড়িয়েছে। নিলামে থাকা ব্যাটের মুল্য ধাপে ধাপে বাড়ানোর অনুমতি দিয়েছিলাম। একবারে ১০ হাজার টাকার বেশি যাতে না বাড়ে সেটাই স্থির করেছিলাম। কিন্তু কিছু ক্রেতা একেকবারে এই মূল্য ৮০ হাজার টাকা করে বাড়িয়ে দিয়েছে। এতে সত্যিকারের ক্রেতারা নিরুৎসাহিত হবেন। এ কারণেই আপাতত নিলাম প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে।’

এদিকে এর আগে নিলামে উঠে সাকিবের ব্যাট। মোসাদ্দেক হোসেন সৈকত ও নাঈম শেখের দুটি ব্যাট নিলামে তোলা হয়েছে। নিলামে আছে যুব বিশ্বকাপের ফাইনালে খেলা আকবর আলীর জার্সি আর ব্যাটিং গ্লাভস।

২০১৬ সালে সিডনিতে একটি ক্রিকেট ব্যাটে ১৫ জন বাংলাদেশি ক্রিকেটার অটোগ্রাফ করেছিলেন। সেই ব্যাট হাতবদল হয়ে অকশন ফর অ্যাকশনে নিলাম করে বিক্রি হয়েছে ৩ লাখ টাকায়। এই টাকা সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে করোনা দূর্গতের সাহায্যে ব্যয় করা হবে।

নিলামে উঠেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর জার্সি ও গ্লাভস, মোসাদ্দেক হোসেন, নাঈম শেখের ব্যাট, মাশরাফি বিন মুর্তজার সই করা ক্যাপ, ২০১১ বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সই করা একটি ব্যাট। এদিকে মাশরাফি বিন মুর্তজার ক্যাপের ভিত্তি মূল্য ছিল ১ লাখ টাকা। এ পর্যন্ত দাম উঠে ১ লাখ ৪০ হাজার টাকা।

Previous Post

করোনায় পিছিয়ে দিল মেয়েদের বিশ্বকাপ বাছাই

Next Post

পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক বাবর

Related Posts

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের
বিশেষ প্রতিবেদন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ, একাদশে বড় পরিবর্তন?

0
সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!
বিশেষ প্রতিবেদন

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

9
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

9
Next Post
পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক বাবর

পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক বাবর

Discussion about this post

সর্বশেষ..

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ, একাদশে বড় পরিবর্তন?

by cricbdadmin
0
0

প্রথম টি-টোয়েন্টিতে হারের ধাক্কা সামলে এবার সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ শুক্রবার দ্বিতীয় ম্যাচটি টাইগারদের জন্য কার্যত ‘ডু...

সেই স্পিনের ফাঁদেই আটকে গেল বাংলাদেশ!

মিরপুরের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন বাড়াল বিসিবি

by cricbdadmin
0
9

দেশের ক্রিকেটের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই ভেন্যুকে প্রতিদিন পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে লিটনকে নিয়ে অনিশ্চয়তা

by cricbdadmin
0
9

ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম ম্যাচে ৪ উইকেটের হারে সিরিজে পিছিয়ে...

টানা তিন সিরিজ জয়, আত্মবিশ্বাসে নতুন বাংলাদেশ

আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের। বোলারদের...

ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের

ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জ্যোতির

by cricbdadmin
0
4

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। লিডসে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD