Wednesday, June 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘আইপিএলে দল না পাওয়া মাহমুদউল্লাহর জন্য…’

May 10, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
‘আইপিএলে দল না পাওয়া মাহমুদউল্লাহর জন্য…’
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের তাবড় ক্রিকেটাররা। কিন্তু এ টুর্নামেন্টে খুব বেশি সুযোগ পান না বাংলাদেশের ক্রিকেটাররা। তবুও মাহমুদুল্লাহ রিয়াদের দল না পাওয়াটা দুর্ভাগ্যের বিষয় বলে মনে করেন তামিম ইকবাল।

এখন পর্যন্ত আইপিএলের ১২টি আসর শেষ হয়েছে। করোনার প্রাদুর্ভাবে থমকে গেছে টুর্নামেন্টটির ১৩তম আসর। তবে এবারের টুর্নামেন্টে কোনো বাংলাদেশি ক্রিকেটারের উপস্থিতি থাকছে না।

বাংলাদেশ থেকে আইপিএল শুধুমা্ত্র সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমান একাধিকবার খেলার সুযোগ পেলেও এক আসর পর আর দল পাননি মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুলরা। পুনে ওয়ারিয়র্সের হয়ে আইপিএলে খেলার সুযোগ আসলেও কোনো ম্যাচেই একাদশে জায়গা পাননি তামিম। তবে নিজে না পেলেও টি-টোয়েন্টি ফরম্যাটে বর্তমান ফর্ম বিবেচনায় রিয়াদের আইপিএলে দল পাওয়া উচিত বলে মনে করেন বাঁহাতি এই ওপেনার।

রোববার রিয়াদের সাথে ইনস্টাগ্রাম লাইভ আড্ডায় তামিম বলেন, ‘সত্যি বলতে আপনি আইপিএলে খেলাটা প্রত্যাশা করেন। আমি আপনাকে আগেও বলেছি রিয়াদ ভাই। এটা আমি অনুভব্ করি। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ কয়েক বছর আপনি যেভাবে ব্যাটিং করছেন সেটা দারুণ। আমার কাছে মনে হয়, সেখানে খেলতে না পারাটা আপনার জন্য দুর্ভাগ্যের বিষয়।’

এ ব্যাপারে রিয়াদ বলেন, ‘আইপিএলে খেলা সবারই লক্ষ্য থাকে। সেখানে সবাইই খেলতে চায়। এতো চাকচিক্য, এতো ভালো একটা আসর। আমার মনে হয় এটা বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি আসর। যদি খেলতে পারতাম অবশ্যই ভালো লাগতো। কারণ সবাই চায় ভালো জায়গায় পারফর্ম করতে। ওরকম সুযোগ আসলে ভালো লাগবে। ওটা নিয়ে মন খারাপ করে তো লাভ নেই । চেষ্টা করতে থাকি।’

Previous Post

সাড়ে আট লাখ টাকায় বিক্রি সৌম্য-তাসকিনের ব্যাট-বল

Next Post

ব্যাডমিন্টন প্রিয় মুশফিক, এবং…

Related Posts

মেসির হ্যাটট্রিকে উড়ন্ত শুরু আর্জেন্টিনার
অনান্য খেলা

মেসির হ্যাটট্রিকে উড়ন্ত শুরু আর্জেন্টিনার

6
বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

5
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

যে কারণে টি-টোয়েন্টি দলে সৌম্য

2
Next Post
নববর্ষে মুশফিক-তামিম যে আহ্বান জানালেন

ব্যাডমিন্টন প্রিয় মুশফিক, এবং...

Discussion about this post

সর্বশেষ..

মেসির হ্যাটট্রিকে উড়ন্ত শুরু আর্জেন্টিনার

মেসির হ্যাটট্রিকে উড়ন্ত শুরু আর্জেন্টিনার

by cricbdadmin
0
6

কানসাস সিটিতে বিশ্বকাপের মঞ্চটা যেন আবারও নিজের করে নিলেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সের দ্বারপ্রান্তে দাঁড়িয়েও ফুটবলের এই মহাতারকা দেখিয়ে...

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

by cricbdadmin
0
5

হার্শা ভোগলের একটি মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে বাংলাদেশের না খেলা টি-টোয়েন্টি বিশ্বকাপকে। নিরাপত্তাজনিত কারণে ভারত থেকে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায়...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

যে কারণে টি-টোয়েন্টি দলে সৌম্য

by cricbdadmin
0
2

প্রায় দেড় বছর পর আবারও বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে বুধবার শুরু টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে তাকে...

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের ভুলবেন না নাঈম

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেটে এমন ঘটনা আগে খুব কমই দেখা গেছে। জাতীয় দলের একজন নিয়মিত ক্রিকেটার, যিনি দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলেন,...

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

১৫০ টাকায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজের রোমাঞ্চ শেষে এবার টি-টোয়েন্টি লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। আগামী ১৭ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD