Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

শর্ট বলে বাংলাদেশের ব্যাটসম্যানরা অহেতুক ভয় পায়: শামি

April 22, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শর্ট বলে বাংলাদেশের ব্যাটসম্যানরা অহেতুক ভয় পায়: শামি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

যে কোনো ব্যাটসম্যানের জন্য বিশেষ করে টেস্টে শর্ট বল অনেকটাই মাথা ব্যথার কারণ হয়ে দেখা দেয়। তারপরও বিশ্বের বেশিরভাগ দেশের ব্যাটসম্যানরাই শর্ট বল মোকাবিলায় করেই বড় বড় ইনিংস খেলেছেন। রেকর্ডও গড়েছেন। তবে এ ফরম্যাটের ক্রিকেটে শর্ট বল বাংলাদেশের ক্রিকেটারদের যেন বেশিই ভোগায়। আর তা চোখে ধরা পড়েছে ভারতীয় পেসার মোহাম্মদ শামির।

শর্ট বল খেলতে না পারাই অযথাই ভুল-ভাল শট খেলে ফেলেন ব্যাটসম্যানরা। মোহাম্মদ শামি ঠিক এমনটাই মনে করেন। গত বছর নভেম্বরে ইডেন গার্ডেনসে গোলাপি বলে দিবারাত্রির টেস্টে ভারতের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সে ম্যাচে টানা বাউন্সারে বাংলাদেশের ব্যাটসম্যানরা অহেতুক ভয় পেয়েছে বলেই মনে করেন ভারতের এ পেসার, ‘বোলিংয়ে ফেরার পর শর্ট বল মারার সিদ্ধান্ত নেই। খেয়াল করে দেখেছি কেউ টানা শর্ট বল করলে বাংলাদেশের ব্যাটসম্যানরা অহেতুক ভয় পায়। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। যা বলার তা বলতেই হবে।’

গত বছর ইডেনে গোলাপি টেস্টে ভারতীয় পেসারদের বাউন্সারের মুখে পড়েছিল মুমিনুল হকের বাংলাদেশ। প্রথম দিন শামির বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন লিটন দাস ও নাঈম হাসান। ইশান্ত শর্মার বাউন্সারে মাথায় আঘাত পান মোহাম্মদ মিঠুন। মুশফিকুর রহিম পর্যন্ত ভড়কে গেছেন উমেশ যাদবের বাউন্সারে। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের ১৯ উইকেট নিয়েছিল ভারতের পেসাররা। তাইতো শামি এবার বলেই দিলেন, শর্ট বলে অহেতুক ভয় পায় টাইগাররা। এবার দেখা যাক তার কথা কতটা কানে যায় মুমিনুলদের।

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD