Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

আপাতত বাংলাদেশ সফর স্থগিত করছে না নিউজিল্যান্ড

April 14, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
আপাতত বাংলাদেশ সফর স্থগিত করছে না নিউজিল্যান্ড
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

মরণ ব্যাধি করোনার ছবলে আপাতত সব ধরণের ক্রিকেট বন্ধ। যার প্রভাব পড়েছে বাংলাদেশের আন্তর্জাতিক সূচিতে। যে কারণে একের পর এক সিরিজ স্থগিত হয়ে যাচ্ছে। তবে এবার টাইগারদের কিছুটা আশার খবর দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

আগামী আগস্টে পূর্নাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরে আসার কথা। কিন্তু করোনার কারণে শঙ্কা ভর করেছিল। তবে নিউজিল্যান্ড ক্রিকেট এখনই ঐ সিরিজ স্থগিতের পক্ষে নয়। এ ব্যাপারে দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট জানান, নর্দান হ্যাম্পাশায়ার ও ওয়েস্ট ইন্ডিজ সফর অনিশ্চিত। তবে আগস্টে বাংলাদেশ সফর এবং নিউজিল্যান্ড ‘এ’ দলের ভারত সফর স্থগিতের সময় এখনও আসেনি। এ ব্যাপারে তিনি বলেন, ‘ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত সকলের জন্য অবশ্যই এই পরিস্থিতি অত্যন্ত হতাশার। বিশ্বব্যাপী যেভাবে করোনা ছড়িয়ে পড়েছে আমাদের শুধু নিজ দেশের লোকের নিরাপদ রাখার কথা চিন্তা করলেই হবে না, বিশ্বের সকল মানুষের সুস্থতার বিষয়টি মাথায় রাখতে হবে। চলমান এই লকডাউনের সঙ্গে আমরা তাই পুরোপুরি একাত্মতা প্রকাশ করছি।’

চলতি মাসের শেষে শ্রীলঙ্কা আসার কথা ছিল নিউজিল্যান্ড ক্রিকেট দলের। কিন্তু করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয়েছে ওই সিরিজ। এছাড়া জুন-জুলাই ও আগস্টে নিউজিল্যান্ডের নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ সফরে আসার কথা ছিল। ওই সিরিজগুলোর মাথার ওপরেও শঙ্কার কালো মেঘ। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখনই জুন-জুলাইয়ের সিরিজ এমনকি আগস্টে বাংলাদেশ সফর স্থগিতের কথা ভাবছে না।

করোনার কারণে পৃথিবীর বিভিন্ন বোর্ড তাদের খেলোয়াড়দের বেতন কাটছে। যদিও এ ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এ ব্যাপারে ডেভিড হোয়াইট জানান, ‘বিষয়টি পর্যবেক্ষণ করছি আমরা। কর্মীদের ওপর চাপ পড়ে এমন কোন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবো না আমরা। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে, সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে সবার।’

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD