Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার স্টোকস

April 12, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার স্টোকস
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

গেল বছর অসাধারণ কেটেছিল বেন স্টোকসের। এই সময়ে ইংলিশ অলরাউন্ডার ব্যাটে-বলে ছিলেন এককথায় দুর্দান্ত। ইংল্যান্ডের বিশ্বকাপ জেতার পেছনে তিনিই দিয়েছিলেন নেতৃত্ব। সে পুরস্কার এবার তিনি পেলেন। হয়েছেন উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার।

বিশ্বকাপের ফাইনালে গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে স্টোকস করেছিলেন অপরাজিত ৮৪ রান। এর পাশাপাশি রোমাঞ্চকর সুপার ওভারেও ব্যাট করেছিলেন। যেখানে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড এবং ম্যাচ সেরা নির্বাচিত হন এই অলরাউন্ডার। ওই বিশ্বকাপে তার ব্যাট থেকে আসে মোট ৪৬৫ রান, গড় ৬৬.৪২। ফিফটি হাঁকিয়েছেন ৫টি।

ঐ বছল হেডিংলিতে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজের তৃতীয় ম্যাচে তার অপরাজিত ১৩৫ রানের ইনিংসে ভর করে এক উইকেটের জয় পেয়েছিল ইংল্যান্ড। ওই ম্যাচে জ্যাক লিচের সঙ্গে শেষ উইকেট জুটিতে ৭৬ রান যোগ করেন তিনি। শেষ পর্যন্ত ওই ম্যাচ জিতে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করে ইংল্যান্ড। ওই সিরিজে ৫৫.১২ গড়ে ৪৪১ রান করেন তিনি, যেখানে ২টি ফিফটি এবং ২টি সেঞ্চুরিও ছিল।

স্টোকসের আগে ইংলিশ ক্রিকেটারদের মধ্যে সর্বশেষ উইজডেনের বর্ষসেরা নির্বাচিত হন সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। সেটাও ২০০৫ সালের কথা। আর গত তিনবার ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের ক্রিকেটার্স অ্যালম্যানাক পুরস্কার ঘরে তুলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় ইংলিশ ক্রিকেটারদের মধ্যে আছেন তরুণ পেসার জোফরা আর্চার। এই তালিকায় বাকিরা হলেন- অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও মার্নাস লাবুশানে, এলিসে পেরি এবং এসেক্স অফ-স্পিনার সাইমন হার্মার।

Related Posts

ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
সিলেট টেস্টে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেট টেস্টে চাপে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD