Sunday, June 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লিটন ও কোহলির ব্যাটিং ভালো লাগে মাশরাফির

March 10, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
লিটন ও কোহলির ব্যাটিং ভালো লাগে মাশরাফির
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

শুধু টেকনিক আর স্কিল নয়। ব্যাটিংয়ের জন্য আরও কিছু ব্যাপার থাকে। সৌন্দর্য, নান্দনিকতা, চোখ ও মনকে প্রশান্তি দেওয়া। মাশরাফি বিন মুর্তজা সেই অনুভূতিগুলোর পরশ পান বিরাট কোহলি ও লিটন দাসের ব্যাটিং দেখে। দুজনের ব্যাটিংই খুব ভালো লাগে তার।

লিটনের ব্যাটিং মাশরাফির ভালো লাগে একবারে শুরু থেকে অনেকের কাছ থেকে শুনে অধিনায়ক ঘরোয়া ক্রিকেটে দেখেছিলেন এই তরুণের ব্যাটিং, দেখেছিলেন নেটে। প্রতিভাবান ব্যাটসম্যানের সম্ভাবনা নিয়ে ছিলেন উচ্চকিত। পরে মাশরাফির নেতৃত্বেই ওয়ানডে অভিষেক হয় লিটনের। পরে কিছুটা সময় খারাপ সময় গেছে লিটনের। সমালোচনার স্বীকারও হয়েছিলেন তিনি। তখন মাশরাফিই হয়েছেন বর্ম। বারবার মনে করিয়ে দিয়েছেন লিটনের সম্ভাবনার কথা। বারবার জায়গা করে দিয়েছেন দলে। এমনকি বিপিএলেও লিটন যখন টানা ব্যর্থ হয়েছেন, মাশরাফি দিয়ে গেছেন টানা সুযোগ।

সেই মাশরাফির নেতৃত্বেই এখন ওয়ানডেতে তিনটি সেঞ্চুরি লিটনের। মাশরাফির নেতৃত্বের শেষ ম্যাচে লিটন উপহার দিয়েছেন ওয়ানডেতে দেশের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। নেতৃত্বের বিদায়ী ম্যাচ শেষে লিটনকে পাশে নিয়েই মাশরাফি শোনালেন স্টাইলিশ এই ব্যাটসম্যানকে নিয়ে তার ভালো লাগার কথা। আশার কথা। বিশ্বাসের কথা, ‘লিটনকে আমি সব সময় একটা কথা বলি, আমার দুই জনের ব্যাটিং দেখতে সব সময় ভালো লাগে; একজন বিরাট কোহলি, আরেকজন লিটন। অনেকেই রান করেন, অনেকেই ভালো খেলোয়াড় আছেন। কিন্তু যতক্ষণ ওরা উইকেটে থাকে, দেখতে ভালো লাগে। আমি লিটনকে অনেক আগে থেকে এটা বলে আসছি।’

লিটনকে মাশরাফি আরও বলেন, ‘লিটন মোমেন্টাম পরিবর্তন করতে পারে, উইকেটে থাকতে পারে, বড় ইনিংস খেলতে পারে- সবই পারে। আমার বিশ্বাস এখন সে নিজে ব্যাপারটি ধরতে পেরেছে, নিজের খেলাটা সুন্দরভাবে ওর মাথায় চলে এসেছে। মোটামুটি একটা অভিজ্ঞতা এখন লিটনের আন্তর্জাতিক ক্রিকেটে হয়েছে। গত পরশুও ওকে বলছিলাম, এখন সেরা সময় রান করার। আমার বিশ্বাস যে, এখন ও নিয়মিত রান করবে।’

Previous Post

‘থ্যাঙ্ক ইউ ক্যাপ্টেন’

Next Post

ভাবনায় এখন শুধুই একজন খেলোয়াড়

Related Posts

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

অজিদের হারানোর পুরস্কার, ক্রিকেটারদের ২ কোটি টাকা দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

8
বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

7
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

9
Next Post
ভাবনায় এখন শুধুই একজন খেলোয়াড়

ভাবনায় এখন শুধুই একজন খেলোয়াড়

Discussion about this post

সর্বশেষ..

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ

অজিদের হারানোর পুরস্কার, ক্রিকেটারদের ২ কোটি টাকা দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটে নতুন এক অধ্যায়ের জন্ম দিয়েছে। প্রথমবারের মতো অজিদের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ...

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সেই ম্যাচের আগে স্কোয়াডে যুক্ত করা...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

by cricbdadmin
0
9

আফগানিস্তানের মতো দলও বিশ্বকাপের সেমিফাইনাল খেলে ফেলেছে। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ পথচলা সত্ত্বেও বাংলাদেশ এখনও বড় কোনো বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের...

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া

ইতিহাসের পর নতুন মিশন, অজিদের বিপক্ষে ‘পূর্ণতা’ খুঁজছে বাংলাদেশ

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পরও আত্মতুষ্টির কোনো লক্ষণ নেই বাংলাদেশ শিবিরে। বরং শেষ ওয়ানডেকে ঘিরে এখন নতুন এক...

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

by cricbdadmin
0
8

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগে চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছে।...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD