ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যাটে রান নেই-এ কারণেই বাদ পড়েছেন টেস্ট ক্রিকেট থেকে। এই সুযোগে মাহমুদউল্লাহ রিয়াদ খেলছেন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)। সেখানেও সুখবর নেই। চট্টগ্রামে ফাইনালে প্রথম ইনিংসেই হতাশ করেন তিনি। ব্যাটে ব্যর্থ রিয়াদ। তিনি না পারলেও দক্ষিণাঞ্চলকে বড় সংগ্রহের পথ করে দেন দুই ওপেনার ফজলে মাহমুদ ও এনামুল হক। তবে শেষ বিকেলে লড়াইয়ে ফিরেছে পূর্বাঞ্চল।
বিসিএলের ফাইনালের প্রথম দিনে শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিনাঞ্চল তুলেছে ৬ উইকেটে ৩০৫ রান। চারবারের চ্যাম্পিয়ন দলটির পক্ষে ফজলে মাহমুদ করেন ৮৬, এনামুল ৭৬ রানে ফেরেন।
কিন্তু হতাশায় ডবুলেন মাহমুদউল্লাহ। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে নেই তিনি। বিসিএলে নিজেকে ফিরে পেতে মিলেছিল সুযোগ। কিন্তু পারলেন নি। মাত্র ১ রানে ফেরেন তিনি। তবে এনামুল দারুণ খেলে ফিফটি করেন ৯০ বলে। ফজলে মাহমুদ ফিফটি করেন ১০৮ বল খেলে।
১৩৬ রানের জুটি ভেঙেছে রান আউটে। ১৩১ বলে ৭৬ রান করেন এনামুল। ফজলে মাহমুদ ৯ চার ও ২ ছক্কায় ১৫৫ বলে ৮৬ রান। শেষ সেশনে ৪ উইকেট নেয় পূর্বাঞ্চল। বাঁহাতি পেসার রুয়েল মিয়া নেন দুটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণাঞ্চল ১ম ইনিংসঃ ৮৮ ওভারে ৩০৫/৬ (ফজলে মাহমুদ ৮৫, এনামুল ৭৬, আল আমিন ৩৯, শামসুর ৩৭*, মাহমুদউল্লাহ ১, সোহান ১৮, মেহেদি ৩৬, ফরহাদ রেজা ৮*; রুয়েল ১৫-৩-৫৮-২, আবু হায়দার ১৭-২-৪১-১, হাসান ১৩-১-৪৬-০, মাহমুদুল ২১-১-৯৪-১, সাকলাইন ১৭-৪-৫১-১, আফিফ ৫-১-১৩-১)।



