Saturday, November 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

‘আমি একজন সুখী মানুষ’

February 14, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মজার খবর, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
‘আমি একজন সুখী মানুষ’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ফিক্সিংয়ের অভিযোগ গোপন করায় আপাতত এক বছর সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ সাকিব আল হাসান। যদিও বসে নেই তিনি। পরিবার ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানকে সময় দিচ্ছেন এ তারকা। সময়গুলো বেশ কাটছে তার। ব্যাপারটি বিশ্ব ভালোবাসা দিবসের দিন গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি। সেখানে এ অলরাউন্ডার ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন, আমি সত্যিকারের একজন সুখী মানুষ।

ভালোবাসা দিবসে স্ত্রী ও মেয়ের সঙ্গে একটা ছবি দিয়েছেন সাকিব। আর সেই ছবিতে লেখা, ‘ইউ টু আর মাই এভরি থিং।’ যার অর্থ- ‘তোমরা দুজন আমার সবকিছু।’

ভালোবাসা দিবসে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পরিবারকে ভালোবাসার শুভেচ্ছা জানিয়েছেন সাকিব, ‘পরিবারের ভালোবাসার বাঁধনে ঘিরে থাকা মানুষটাই হয় সুখী। সে হিসেবে আমি একজন সত্যিকারের সুখী মানুষ। জীবনসঙ্গিনী হিসেবে চমৎকার একজন মানুষকে আমি পেয়েছি, যে সব সংগ্রাম আর যুদ্ধে আমার পাশে এসে দাঁড়ায়। আমাদের একমাত্র মেয়ের মুখের হাসিটাই যেন আমাদের পৃথিবী।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আরও লিখেছেন, ‘ক্রীড়াবিদদের জীবনটা কেটে যায় মাঠের ভেতরেই। পরিবারকে ঠিকঠাক সময় দেওয়া না হলেও আমার প্রিয়জনেরা কখনই সে অভিযোগ করেনি। বরং সব ধরনের সমর্থন আমি পেয়েছি তাদের কাছ থেকে। এই পৃথিবীর চেয়েও আমি বেশি ভালোবাসি তোমাদের। আমার পরিবারকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।’

বিশ্বসেরা অলরাউন্ডার শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ভালবাসার দিনে প্রাণ খুলে হৃদয়ের কথা বলেছেন। যদিও সময়টা ভাল যাচ্ছে না এই তারকা ক্রিকেটারের। গতবছরের শেষ দিকে শুনেছেন দুঃসংবাদ। জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব লুকিয়ে এক বছরের জন্য নিষিদ্ধ তিনি। এ বছরের অক্টোবরের আগে সব ধরনের ক্রিকেট থেকে দূরে থাকতে হবে সাকিবকে। এরপরই ফিরতে পারবেন মাঠে।

Related Posts

১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর
বিশেষ প্রতিবেদন

১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর

0
নিরপেক্ষ ভেন্যুতে অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আত্মবিশ্বাস নিয়ে ইতিহাস গড়ার মিশনে শান্তরা

0
জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ফাইনালের দৌড়ে এখনো টিকে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD