Sunday, June 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নেপালকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে টাইগ্রেসরা

December 4, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
নেপালকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে টাইগ্রেসরা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আগেই দিনেই শ্রীলঙ্কাকে উড়িয়ে এসএ গেমসে স্বর্ণ জয়ের মিশন শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার সে পথে আরেক ধাপ এগিয়ে লাল-সবুজ প্রতিনিধিরা নেপালকে ১০ উইকেটে বিধ্বস্ত করে। মানে সালমা খাতুনের দল উঠেছে এ টুর্নামেন্টের ফাইনালে।

পাখারা রঙ্গশালা স্টেডিয়ামে মঙ্গলবার টস হেরে বল হাতে ১৯.২ ওভারে নেপালকে মাত্র ৫০ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই এদিন রাবেয়া দেখান ঝলক। ৪ ওভারে মাত্র ৮ রানে তিনি নেন ৪ উইকেট। জবাব দিতে নেমে দুই ওপেনার মুর্শিদা খাতুন (২৩) ও আয়েশা রহমান (২৬) মাত্র ৭.৪ ওভার ব্যাট চালিয়েই কোন উইকেট না হারিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

মঙ্গলবার প্রতিপক্ষ শিবিরে ধ্বংসযজ্ঞের শুরুটা করেছিলেন জাহানারা আলম। এরপর ফাহিমা তুলে নেন একটি উইকেট। তাদের দেখানো পথে পরে হাঁটেন অভিষিক্ত রাবেয়া। দ্রুত সময়ের তিনি তুলে নেন ৪টি উইকেট। মূলত তার কারণেই স্বাগতিকরা গুটিয়ে যায় মাত্র ৫০ রানে। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ১৩ রান করেন অধিনায়ক রুবিনা ছেত্রি। এছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন সনু খাড়কা (১২) ও ইন্দু ভার্মা (১০)।

ছোট লক্ষ্য পেয়ে শুরু থেকে একটু ধীরে ব্যাট চালান মুর্শিদা ও আয়েশা। তবে তৃতীয় ওভারে এ দুই ব্যাটার হাত খুলতে শুরু করেন। তাদের এমন ছুটে চলাতেই বাংলাদেশ খুব সহজেই জয় নিশ্চিত করে। তার আগে ২৪ বলে ৪ চারে ২৩ রান করেন মুর্শিদা। আর ২২ বলে ৩ চার ও ১ ছয়ে ২৬ রান করেন আয়েশা।

অসাধারণ বোলিংয়ের জন্য ম্যাচসেরা হয়েছেন রাবেয়া খান। বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে লড়বে টাইগ্রেসরা।

Previous Post

উড়ন্ত জয়ে গেমস শুরু সৌম্য-নাঈমদের

Next Post

ফেরার লড়াইয়ে মাহমুদউল্লাহ

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

6
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

7
Next Post
আইপিএলে সুযোগের অপেক্ষায় মাহমুদউল্লাহ-মুশফিক-লিটন!

ফেরার লড়াইয়ে মাহমুদউল্লাহ

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
6

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
7

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD