Saturday, November 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

গ্রামীণফোনের সঙ্গে সাকিবের চুক্তি নিয়ে উত্তাল ক্রিকেটাঙ্গন

October 26, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মজার খবর, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
গ্রামীণফোনের সঙ্গে সাকিবের চুক্তি নিয়ে উত্তাল ক্রিকেটাঙ্গন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ফের উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেটাঙ্গন। ক্রিকেটারদের ধর্মঘটের পর মাঠে ফিরছেন জাতীয় দলের খেলোয়াড়রা। শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগ। কিন্তু সমস্যা যেন কাটছেই না।
জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানকে চুক্তিভঙ্গের কারণ দর্শাতে বলল ক্রিকেট বোর্ড।

শনিবার সকাল থেকেই শোনা যাচ্ছিল সাকিবের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হবে। শীর্ষস্থানীয় একটি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান ‘গ্রামীণফোন’ এর পণ্যদূত হলেন সাকিব। বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র না নিয়েই এই চুক্তি করেন তিনি। ক্রিকেট বোর্ডের দাবি- খেলোয়াড়দের চুক্তিপত্রে আলাদা করে বলা হয়েছে এমন কোনো চুক্তি করা যাবে না।

এনিয়ে শনিবারই মুখ খুললেন নাজমুল হাসান পাপন। মিরপুরে বিসিবি সভাপতি নতুন স্পিন কোচ ডেনিয়েল ভেট্টোরির সঙ্গে সাক্ষাতের পর বলেন, ‘আমাদের আইন অনুযায়ী এটা কোনোভাবেই করার কথা না। করতে পারে না। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ওই টেলিকম প্রতিষ্ঠান (গ্রামীণফোন) জানে, খেলোয়াড়েরাও জানে। এবং ওদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। কাজেই এটা কেন করল ওকে আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। সে কারণেই ঠিক করেছি ওকে চিঠি দেওয়ার। কিন্তু একটা জিনিস আমরা জানি, এটা কোনোভাবে করতে পারে না। এটা সম্পূর্ণ বেআইনি এক ব্যাপার।’

২১ অক্টোবর দাবি আদায়ে দেশের শীর্ষ ক্রিকেটারদের ধর্মঘটে যায়। ১৩ দফা দাবির প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তারপর ধর্মঘট স্থগিত করেন ক্রিকেটাররা। ২২ অক্টোবর ক্রিকেটারদের ধর্মঘটের সময় সাকিবকে তাদের নতুন পণ্যদূত হিসেবে ঘোষণা দেয় গ্রামীণফোন।

এটা মানতে পারছে না বিসিবি। ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ‘আমরা বিশ্বাস করি সে যা করেছে তাতে বোর্ডের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ হয়েছে এবং যেভাবে চুক্তি করা হয়েছে তাতে নিয়ম ভাঙা হয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা।’

Related Posts

১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর
বিশেষ প্রতিবেদন

১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর

0
নিরপেক্ষ ভেন্যুতে অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আত্মবিশ্বাস নিয়ে ইতিহাস গড়ার মিশনে শান্তরা

0
জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ফাইনালের দৌড়ে এখনো টিকে বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD