Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আফগানদের জবাব দিতে প্রস্তুত টাইগাররা

September 16, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
আফগান চ্যালেঞ্জে প্রস্তুত বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এইতো দিন কয়েক আগেই চট্টগ্রাম টেস্টে ভরাডুবি হয়েছে বাংলাদেশ দলের। আফগানিস্তান বিস্ময়করভাবেই তুলে নেয় জয়। সেই হারের পর ফের রশিদ খানদের মুখোমুখি সাকিব আল হাসানের দল। কিন্তু এবার টেস্ট নয়, টি-টুয়েন্টি। ওভাই ত্রিদেশীয় সিরিজের ম্যাচে রোববার সন্ধ্যায় মিরপুরে মুখোমুখি হচ্ছে দুই দল।

রশিদ খানরা টেস্ট ও ওয়ানডের চেয়ে টি-টুয়েন্টিতে বাংলাদেশের চেয়ে শক্তিশালী। বিশ্ব ক্রিকেটে এরইমধ্যে নিজেদের দাপট দেখিয়েছে দলটি। তবে আগের দিনই আফিফ হোসেন ধ্রুবর ব্যাটিংয়ে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে টাইগাররা। সেই জয়ের রেশ ধরে রাখতে চায় দল।

আফগানিস্তানের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া জয়টাই সাহস দিচ্ছে। ১৪৫ রানের সামনে নেমে ৬০ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। এরপর মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে দারুণ খেলেন আফিফ হোসেন ধ্রুব। ২৬ বলে করেন ৫২ রান।

সেই সাফল্যের রেশ ধরে রাখতে চান সাকিব। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আফগানিস্তান আরেকটি কঠিন প্রতিপক্ষ। ওদের বিপক্ষে আমাদের সেরাটা দিতে হবে। তাহলেই জিততে পারবো আমরা। আশা করি সেটা করতে পারবো।’

যদিও দল খুব একটা ছন্দে নেই। বেশ কিছুদিন ধরেই ভাল খেলছে না। বিশেষ করে টি-টুয়েন্টিতে সাফল্য ধরা দিচ্ছে না। এ অবস্থায় আফিফ-মোসাদ্দেকের ইনিংস সাহস দিচ্ছে সাকিবদের। অধিনায়ক বলেন, ‘গত ম্যাচে মোসাদ্দেক ও আফিফ যেভাবে খেলেছে তাতে আমি খুশি। আশা করি, ওরা এটা ধরে রাখতে পারবে। আর আমাদের টপ অর্ডারও ছন্দে ফিরবে।’

বাংলাদেশ-আফগানিস্তান টি-টুয়েন্টিতে মুখোমুখি হয়েছে মোট ৪বার। যেখানে টাইগাররা জিতেছে একটিতে। বাকি তিনবার দেখতে হয়েছে হার। এবার সেই ব্যর্থতা কাটিয়ে উঠার পালা। এই ম্যাচটিতে জিতলে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে খেলার পথটাও বেশ প্রস্বস্ত হয়ে যাবে সাকিবদের।

Previous Post

একটুর জন্য ট্রফি পেল না জুনিয়র টাইগাররা

Next Post

বাংলাদেশ দলে আবু হায়দার

Related Posts

জাহানারার পাশে ক্রিকেটাররা, সরকারের আশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির
বিশেষ প্রতিবেদন

জাহানারার তিন দাবি- বিচার, নিরাপত্তা ও জবাবদিহি

1
প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
Next Post
জাতীয় দলে আবু হায়দার রনি

বাংলাদেশ দলে আবু হায়দার

Discussion about this post

সর্বশেষ..

জাহানারার পাশে ক্রিকেটাররা, সরকারের আশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির

জাহানারার তিন দাবি- বিচার, নিরাপত্তা ও জবাবদিহি

by cricbdadmin
0
1

জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম তার বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগের তদন্ত ও শাস্তি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন। এর...

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
11

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD