Monday, July 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

উইন্ডিজকে বিদায় করে সেমির সুবাস পাচ্ছে ভারত

June 27, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
উইন্ডিজকে বিদায় করে সেমির সুবাস পাচ্ছে ভারত
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

শিরোপা জয়ের মিশন নিয়েই বিশ্বকাপের ময়দানে ভারত। ফেভারিটদের মতোই এগিয়ে যাচ্ছে বিরাট কোহলির দল। বৃহস্পতিবার উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকেও। এই জয়ে সেমি-ফাইনাল প্রায় নিশ্চিত করে ফেলেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ১২৫ রানে হারিয়েছে ভারত। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল তারা।

ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৭ উইকেটে ৫০ ওভারে করে ২৬৮ রান। জবাব দিতে নেমে ৩৪.২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে করে মাত্র ১৪৩ রান। মোহাম্মদ সামি ও জাসপ্রীত বুমরাহ দুর্দান্ত বোলিংয়ে অল্প রানেই শেষ করে দেন উইন্ডিজের ইনিংস।

এই জয়ে শেষ চার প্রায় নিশ্চিত করে ফেলেছে ভারত। ৬ ম্যাচে ১১ পয়েন্ট কোহলির দলের। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিউজিল্যান্ডের। ১২ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে সেমিতে উঠে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

এদিকে এই হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের। এর আগেই বিশ্বকাপের রাউন্ড রবিন লিগ শেষেই বিদায় নিশ্চিত আফগানিস্তান ও দক্ষিণ অফ্রিকার।

ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে দাপট দেখান বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি। ঝড় তুলেন হার্দিক পান্ডিয়া। তবে দ্রুতই ফেরেন রোহিত শর্মা (১৮ রান)। লোকেশ রাহুল-বিরাট কোহলির সঙ্গে জুটি করেন ৬৯ রান। ৪৮ রানে আউট রাহুল।

এরপর বিরাট ও ধোনি জুটিতেই দল পায় চেনা পথ। উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে ৮২ বলে ৮ চারে ৭২ রান করেন কোহলি। এই ইনিংস খেলার পথে শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারাকে ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২০ হাজার রানের রেকর্ড গড়েন ভারত অধিনায়ক।

ধোনি ৬১ বলে ৫৬ রানে অপরাজিত ছিলেন। ৩৮ বলে ৪৬ রান করেন পান্ডিয়া। কেমার রোচ ৩টি আর দুটি করে উইকেট নেন শেল্ডন কটরেল ও জেসন হোল্ডার।

জবাবে নেমে ফ্লপ উইন্ডিজের ব্যাটসম্যান। শুধু উইকেটে আসা আর যাওয়াতেই ব্যস্ত ছিলেন তারা। মোহাম্মদ সামি, জাসপ্রীত বুমরাহ ও যুবেন্দ্র চাহালের বোলিংয়ের সামনে কিছুই করতে পারলেন না। আরো একবার ব্যর্থ ক্রিক গেইল তুলেন মাত্র ১০ রান।

সুনীল অ্যামব্রিস করেন দলীয় সর্বোচ্চ ৩১ রান। ২৮ রান তুলেন নিকোলাস পুরান। সামি ৬.২ ওভারে মাত্র ১৬ রানে শিকার করেন ৪ উইকেট। বুমরাহ ৬ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ২ উইকেট। চাহাল ৩৯ রানে পেয়েছেন ২ উইকেট।

তবে সামি নয়, ম্যাচের সেরা হাফসেঞ্চুরিয়ান বিরাট কোহলি।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত: ৫০ ওভারে ২৬৮/৭ (রাহুল ৪৮, রোহিত ১৮, কোহলি ৭২, শঙ্কর ১৪, কেদার ৭, ধোনি ৫৬*, পান্ডিয়া ৪৬, শামি ০, কুলদীপ ০*; কটরেল ২/৫০, রোচ ৩/৩৬, হোল্ডার ২/৩৩)
ওয়েস্ট ইন্ডিজ: ৩৪.২ ওভারে ১৪৩/১০ (গেইল ৬, আমব্রিস ৩১, হোপ ৫, পুরান ২৮, হেটমায়ার ১৮, হোল্ডার ৬, ব্র্যাথওয়েট ১, অ্যালেন ০, রোচ ১৪*, কটরেল ১০, টমাস ৬; শামি ৪/১৬, বুমরাহ ২/৯, পান্ডিয়া ১/২৮, কুলদিপ ১/৩৫, চেহেল ২/৩৯)
ফল: ১২৫ রানে জয়ী ভারত
ম্যাচসেরা: বিরাট কোহলি

Previous Post

বিশ্বকাপে ৩২ বছর পর বাবর…

Next Post

জয়ের ছক কষছে বাংলাদেশ

Related Posts

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু
বিশেষ প্রতিবেদন

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

5
৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের
বিশেষ প্রতিবেদন

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

6
ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য
অনান্য খেলা

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

6
Next Post
আফগান স্পিন নয়, টাইগারদের ভাবনায় জয়

জয়ের ছক কষছে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

শূন্য রানে ৩ উইকেট শেষ অস্ট্রেলিয়ার, মিরপুরে বাংলাদেশের দারুণ শুরু

টস জিতে বোলিং, শুরুতেই তাসকিনের তোপে চাপে জিম্বাবুয়ে

by cricbdadmin
0
5

হারারের নতুন উইকেটে আর্দ্রতার সুবিধা নেওয়ার লক্ষ্যেই টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ ম্যাচের...

৫০০ উইকেট শিকারের অপেক্ষা বাড়ল সাকিবের

ছয় মাস পর ফিরে কেমন করলেন সাকিব?

by cricbdadmin
0
6

দীর্ঘ ছয় মাস পর আবারও কোনো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। মেজর লিগ ক্রিকেটে...

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

ব্রাজিলের দুঃস্বপ্ন, হালান্ডের জোড়া গোলে নরওয়ের মহাকাব্য

by cricbdadmin
0
6

প্রায় পুরো ম্যাচজুড়ে বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের দখলে। সুযোগও তৈরি হয়েছিল অসংখ্য। কিন্তু গোলরক্ষক ওরইয়ান নাইল্যান্ডকে টপকাতে না পারার খেসারত...

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

by cricbdadmin
0
6

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিন ক্রিকেটার। ইংল্যান্ডের...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

by cricbdadmin
0
8

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবার পুরো আসরজুড়েই দেখা যাবে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। দেশের ক্রিকেট সূচির সঙ্গে সমন্বয় করে তাকে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD