Friday, June 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জয়ের ছক কষছে বাংলাদেশ

June 27, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
আফগান স্পিন নয়, টাইগারদের ভাবনায় জয়
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শক্তির বিচারে ভারতের চেয়ে ঢের পিছিয়ে বাংলাদেশ। অতীত পরিসংখ্যানও টাইগারদের হয়ে কথা বলছে না। এমন কী বর্তমান সময়ের মাপকাঠিতেও এগিয়ে বিরাট কোহলির দল। তারপরও ভারতের বিপক্ষে জয়ে ছক কষছে বাংলাদেশ। বার্মিংহামে ২ জুলাইয়ের লড়াইয়ে হাসিমুখে মাঠ ছাড়তে চায় বিরাট কোহলির দল।
এরইমধ্যে এই ম্যাচ নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে হাহাকার। খেলা দেখতে চাইছেন অনেকেই। কিন্তু টিকিট নেই। বাংলাদেশ-ভারত ম্যাচ দেখার জন্য একটি টিকিট সংগ্রহে বিপুল আগ্রহ দেখা গেছে সমর্থকদের মধ্যে। কিন্তু ওভাল, কার্ডিফ, টন্টন, নটিংহাম ও সাউদাম্পটনে গ্যালারির অধিকাংশ সিট বাংলাদেশি সমর্থকদের দখলে থাকলেও বার্মিংহামে সেই সুযোগ নেই। কেননা আইসিসি বানিজ্যিকীকরণের জণ্য এ ম্যাচের বেশিরভাগ টিকিট চলে গেছে ভারতীয় সমর্থকদের।

তাছাড়া ভারতীয় নাগরিকদের বসবাস বেশি বসবাস বার্মিংহামে। এ অবস্থায় বার্মিংহামে সমর্থন পাওয়া নিয়ে ভাবছে না বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘সেমি-ফাইনালে যেতে হলে জিততে হবে। আমাদের কাছে এই ম্যাচ তাই সেমি-ফাইনাল বা ফাইনাল, বা সবকিছু বলতে পারেন। ডু অর ডাই। শক্তিতে আমরা কতটা পিছিয়ে, ওরা কতটা ফেভারিট, এসব ভাবার সুযোগ নেই। টিকতে হলে জিততে হবে, জেতার পথ বের করতে হবে আমাদের।’

প্রথম দল হিসেবে সবার আগে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে নিউজিল্যান্ড ও ভারতের সেমি খেলা অনেকটাই নিশ্চিত। তবে চতুর্থ দল হিসেবে লড়াইয়ে আছে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
এ অবস্থায় জিততে হবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। মাশরাফি বলছিলেন, ‘সেমি-ফাইনালে খেলতেই হবে ধরে নিলে কাজটা কঠিন হয়ে উঠতে পারে। আমরা একটি করে ম্যাচ ধরে এগোচ্ছি। পরের ম্যাচ ভারতের বিপক্ষে, চাওয়া থাকবে ভালো খেলে ম্যাচটা জেতার। এরপর তাকাব পরের ম্যাচে। সেমিতে খেলতে পারব নাকি পারব না, সেটি পরে।’

বিশ্বকাপে ভারতের বিপক্ষে তিনবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ২ হারের বিপরীতে টাইগাররা জিতেছে একটিতে।

Previous Post

উইন্ডিজকে বিদায় করে সেমির সুবাস পাচ্ছে ভারত

Next Post

সেরা ‘অলরাউন্ডারের’ পথে সাকিব

Related Posts

সমীকরণ মিলল না রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

সমীকরণ মিলল না রূপগঞ্জের

9
বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

7
বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

10
Next Post
সেরা ‘অলরাউন্ডারের’ পথে সাকিব

সেরা ‘অলরাউন্ডারের’ পথে সাকিব

Discussion about this post

সর্বশেষ..

সমীকরণ মিলল না রূপগঞ্জের

সমীকরণ মিলল না রূপগঞ্জের

by cricbdadmin
0
9

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেও সফল হতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

বাংলাদেশে নতুন দায়িত্ব, কিন্তু নজর কি আইপিএলে!

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটে শন টেইটের আগমন হয়েছিল অনেকটা ঝড়ের মতো। গতির ক্রিকেট বুঝতে পারা, আগ্রাসী মানসিকতা তৈরি করা এবং তরুণ পেসারদের...

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
10

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
8

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
9

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD