Tuesday, November 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

কেন সেরা, বিশ্বকাপে প্রমাণের অপেক্ষায় সাকিব: রোডস

May 27, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
কেন সেরা, বিশ্বকাপে প্রমাণের অপেক্ষায় সাকিব: রোডস
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

রশিদ খানকে সরিয়ে কদিন আগেই আবারও অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন সাকিব আল হাসান। অবশ্য টাইগার ভক্তদের কাছে তিনি এমনতেই বিশ্বসেরা। কিন্তু ক্রিকেট বিশ্বের অনেকেই হয়তো ভুলে গেছে তার এ তকমার কথা। যে কারণে কোচ স্টিভ রোডস চাইছেন বিশ্বকাপে ব্যাটে-বলে জ্বলে উঠে আবারও নিজেকে প্রমাণ করুণ সাকিব। ইংলিশ এ কোচের বিশ্বাস, সাকিবও রয়েছেন অপেক্ষায়।

গত এক-দেড় বছর চোটের সমস্যায় ভুগছেন সাকিব। যে কারণে দেশের জার্সিতে অনেক ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে মাস দু’য়েক আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দিয়েই ফিরেছেন স্বরুপে। যদিও সেখানে নিজেকে মেলে ধরার সুযোগ খুব একটা পাননি তিনি। তবে ফিটনেসে করেছেন দারুণ উন্নতি। যা আসন্ন বিশ্বকাপে ভাল করতে কাজে দেবে তার। এমনটাই মনে করেন রোডস।

আয়ারল্যান্ডে ত্রি-দেশীয় সিরিজের ফাইনালে চোটের কারণে খেলতে পারেননি সাকিব। তবে তিনি বিশ্বকাপ মাতাতে ফিট বলে মনে করেন কোচ রোডস, ‘খুব ভালো আছে সাকিব। ও শারীরিকভাবেও বেশ ভালো অবস্থায় আছে। আইপিএলে খেলার সুযোগ না পাওয়া তাকে সুযোগ করে দিয়েছে ফিটনেস নিয়ে কাজ করার। আয়ারল্যান্ডে খানিকটা সমস্যা হয়েছিল। তবে এখন তা কাটিয়ে উঠেছে ও বিশ্বকাপে মাঠে নামতে তর সইছে না তার। দারুণ একটি বিশ্বকাপ কাটাতে মুখিয়ে আছে সে।’

সাকিব কেন বিশ্বসেরা অলরাউন্ডার? এবারের বিশ্বকাপে তার প্রমাণ করার আছে। ব্যাপারটি নিয়ে তিনিও ভাবছেন বলে মনে করেন রোডস, ‘সাকিব বিশ্বসেরা, এবারের বিশ্বকাপে সেটা প্রমাণ করার আছে। আমার ধারণা, সে নিজেও এ রকমই ভাবছে। আইপিএলে কিছু ম্যাচে সুযোগ পায়নি, হয়তো একটু আড়ালে পড়ে গেছে। এখন সে ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে আবার শীর্ষে উঠেছে, যেটা তারই জায়গা বলে আমরা মনে করি। সবাই যেন তা মনে করে, সেটি প্রমাণ করার আছে সাকিবের।’

 

Related Posts

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

0
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD