Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

আরেকটি রেকর্ডের অপেক্ষায় সাকিব

May 29, 2019
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
পিসিএলে সাকিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

সময় এখন সাকিব আল হাসানের। ইনজুরির বারবার পথ আগলে দাঁড়ালেও মাঠে ফিরেই সাফল্য পাচ্ছেন এই অলরাউন্ডার। তারই পথ ধরে নতুন এক মাইলফলকের সামনে তিনি। ২ জুন দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপে খেলতে নামবেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। এই ম্যাচেই হয়ে যেতে পারে অনন্য এক রেকর্ড।

ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রান ও ২৫০ উইকেট শিকারের অনন্য রেকর্ড হাতছানি দিচ্ছে সাকিবকে। চাই মাত্র একটি উইকেট। এর আগে এই ক্লাব নাম লিখিয়েছেন চার অলরাউন্ডার-জ্যাক ক্যালিস, সনাৎ জয়সুরিয়া, শহীদ আফ্রিদি ও আব্দুর রাজ্জাক।

আগের চার তারকা ৫ হাজার রান ও ২৫০ উইকেট শিকারের অনন্য রেকর্ড গড়তে যত ম্যাচ খেলেছেন, সে তুলনায় সাকিব খেলছেন কম ম্যাচ। সবচেয়ে কম ম্যাচ খেলে দ্রুততম সময়ে এ ক্লাবে নাম লেখাতে যাচ্ছেন বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামলে ১৯৯তম ম্যাচ হবে তারা। তার আগে ৫ হাজার রান ও ২৫০ উইকেট ক্লাবে সবচেয়ে কম ম্যাচ খেলে যোগ দেয়া ক্রিকেটার পাকিস্তানের আব্দুর রাজ্জাক। ২৩৪ ম্যাচ খেলে এই রেকর্ড গড়েন তিনি।

প্রোটিয়াদের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে একটি উইকেট পেলেই সাকিব হয়ে যাবেন ৫ হাজার রান ও ২৫০ উইকেট শিকারে পঞ্চম অলরাউন্ডার। এই রেকর্ড সামনে রেখে ইংল্যান্ডে থাকা সাকিব গণমাধ্যমে বলেন, ‘বিশ্বকাপের মঞ্চে কোনো রেকর্ডে নাম লেখানোটা আমার জন্য অনেক বড় একটা অর্জন হবে। আমি অপেক্ষায় আছি। এখনো রেকর্ডের জন্য আরেকটা উইকেট পেতে হবে। আশা করছি বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেটা পাবো।’

সাকিব খেলেছেন ১৯৮ ওয়ানডে ম্যাচ। রান করেছেন ৩৫.৭৩ গড়ে ৫৭১৭ রান। সেঞ্চুরি ৭ আর হাফসেঞ্চুরি রয়েছে ৪২টি। বল হাতে ৪.৪৪ ইকোনোমিতে নিয়েছেন ২৪৯ উইকেট। তার সেরা সাফল্য ৪৭ রানে ৫ উইকেট।

নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব আরো বলেন, ‘গ্রেট ক্রিকেটারদের সারিতে তাদের সঙ্গে যখন নিজের নাম থাকে, তখন অবশ্যই আনন্দ হয়, গর্ব হয়। এই আনন্দ, এই গর্ব, এই সাফল্য আমাকে সামনের সময়টা আরো ভালো পারফর্ম করতে উজ্জ্বীবিত করবে।’

Related Posts

বাংলাদেশ সিরিজের দক্ষিণ আফ্রিকা দলে আছেন কারা?
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক বাভুমা

0
সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

সাকিবের নতুন ঠিকানা লন্ডন জায়ান্টস

0
নতুন ইতিহাস গড়ে কিংবদন্তির কাতারে মুশফিক
বিশেষ প্রতিবেদন

রেকর্ড ভাঙায় গর্বিত মুশফিক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD