Tuesday, June 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

দল নিয়ে প্রস্তুত টাইগার কোচ

April 29, 2019
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
নতুন হেড কোচ স্টিভ রোডস!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বিশ্বকাপ মানেই কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে প্রস্তুত বাংলাদেশ। তবে বিশ্ব মঞ্চের লড়াইটা খুব বেশি সহজ হবে না মাশরাফি বিন মর্তুজাদের জন্য। তারপরও প্রধান কোচ স্টিভ রোডস শিষ্যদের নিয়ে স্বপ্ন দেখছেন। কয়েকদিন আগেই ছুটি কাটিয়ে ফিরেছেন তিনি। তার আগেই অবশ্য ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তাদের কয়েকজনকে নিয়ে গত সোমবার থেকে বিশ্বকাপের অনুশীলন শুরু করে টাইগাররা। পুরো দলের অনুশীলন শুরু হবে আরো দুই দিন পর। তার আগে বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে দল, দলের প্রস্তুতি নিয়ে খুশির কথায় জানালেন প্রধান কোচ স্টিভ রোডস। তিনি বলেন, ‘নিষ্ঠুরভাবে সৎ থেকে যদি বলি এবারের বিশ্বকাপে সব দলই খুব বেশি ভালো স্কোয়াড নিয়ে খেলতে যাচ্ছে। বাংলাদেশের ভালো করা খুব কঠিন হবে। কিন্তু, আমি জানি বিশ্বকাপ খেলতে যাওয়া অনেক দেশই বাংলাদেশকে সমীহ করে। তারা জানে যদি তাঁদের একটা খারাপ দিন যায়, বা তারা ভালো খেলে বাংলাদেশ তাদেরকে হারিয়ে দিতে সক্ষম।’

এর আগে ২০১৭ সালে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠে বাংলাদেশ। গত দুই বছরে দলটি একাধিক বড় প্রতিপক্ষকে হারায় টাইগাররা। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে শিষ্যদের আরেকবার সেই কাজটিই করার পরামর্শ দিয়েছেন রোডস, ‘আমি দায়িত্ব নেবার আগে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে ভালো করে এসেছে, বড় দলকে হারিয়ে। আমরা এমন একটা দল যারা বড় বড় দলকে হারাতে পারি। আমরা এটাও জানি আমাদের সেরাটা খেলতে হবে। আমার দলের জন্য বার্তা থাকবে এটা- যদি আমাদের সেমিফাইনালে খেলতে হয় তাহলে আমাদের বেশ কয়েকটা ম্যাচে জিততে হবে। সেক্ষেত্রে আমাদের সেরাটা দিতে হবে মাঠে। যদি বলেন আমরা এটা করতে সক্ষম কিনা- তাহলে আমার উত্তর হবে হ্যা, আমরা সক্ষম।’

বিশ্বকাপের দলে অভিজ্ঞ ক্রিকেটারের অভাব নেই। তাই আশাবাদী রোডস, ‘আমি মনে করি যেই বাংলাদেশের স্কোয়াডের দিকে তাকাবে তাঁরাই বলবে এটা অভিজ্ঞতায় পরিপূর্ণ। আমাদের স্কোয়াডে এমন কিছু ক্রিকেটার আছে যারা পূর্বে বিশ্বকাপ খেলেছে, অনেক অনেক ওয়ানডে ম্যাচ খেলেছে। আমি মনে করি এটা খুবই ভালো একটা ব্যাপার। কিছু ক্রিকেটারের জন্য এখনই সময়। আমরা যদি বিশ্বকাপে ভালো করতে চাই তাহলে এতো অভিজ্ঞদের নিয়ে গড়া দল নিয়ে এই বিশ্বকাপেই সেটা করা উচিত।’

২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। তার আগে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। আপাতত রোডসের ভাবনায় সেই সিরিজ।

Previous Post

একনজরে শচীন টেন্ডুলকার

Next Post

লিজেন্ডসদের জার্সিতে তাসকিন

Related Posts

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
অনান্য খেলা

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

5
আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল
বিশেষ প্রতিবেদন

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

5
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

4
Next Post
লিজেন্ডসদের জার্সিতে তাসকিন

লিজেন্ডসদের জার্সিতে তাসকিন

Discussion about this post

সর্বশেষ..

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল

by cricbdadmin
0
5

শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও...

আইসিসির মাসসেরার লড়াইয়ে মুশফিক-তাইজুল

তাইজুলের রেকর্ড ছোঁয়াতেও নেই স্বস্তি, হারের শঙ্কায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

হারারে টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে চাপে রয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হওয়ার মাশুল গুনতে হয়েছে সফরকারীদের।...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

বিদায়েও গর্বের গল্প লিখল বাংলাদেশ

by cricbdadmin
0
4

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত ৪ উইকেটের হার। সেই হারেই শেষ হয়ে গেল বাংলাদেশের নারী দলের বিশ্বকাপ অভিযান।...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের ফেরার দিনক্ষণ জানাল বিসিবি

by cricbdadmin
0
7

বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের প্রত্যাবর্তনের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। বাঁ পায়ের মাংসপেশির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও...

২৬৪ রানে থামল জুটি!

ব্যর্থতার মাঝেও বাংলাদেশের জন্য সুখবর

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশা কাটছেই না। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর জিম্বাবুয়ে সফরেও ব্যাটিং ব্যর্থতা পিছু...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD