Tuesday, April 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সৌম্যর রেকর্ড গড়া ডাবলসেঞ্চুরি

April 23, 2019
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সৌম্যর রেকর্ড গড়া ডাবলসেঞ্চুরি
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচেই কথা বললো সৌম্য সরকারের ব্যাট। রানের সন্ধানে ছিলেন অনেক দিন ধরেই। আগের ম্যাচেই ফেরেন চেনা পথে। গত রোববার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি বুঝিয়ে দেন বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত। মঙ্গলবার আবাহনী লিমিটেডের এ ওপেনার লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে করেন ডাবল সেঞ্চুরি। গড়েন নতুন ইতিহাস।

ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ১৫৩ বলে অপরাজিত ২০৮ রান তুলেন সৌম্য। লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগের সর্বোচ্চ ইনিংস ছিল রকিবুল হাসেনের ১৯০ রান। ২০১৭ সালে মোহামেডানের হয়ে এই কীর্তি গড়েন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরির আগে ১৬টি ছক্কা হাঁকিয়ে আরেকটি রেকর্ড গড়েন সৌম্য। চলতি টুর্নামেন্টেই প্রাইম দোলেশ্বরের সাইফ হাসান হাঁকিয়েছিলেন এক ইনিংসে ১১টি ছয়। তার আগে ১১ ছক্কার রেকর্ড ছিল সৌম্যর নিজের ও মাশরাফি বিন মুর্তজারও।

সৌম্যর দাপটে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৯ উইকেটে হারিয়ে ফের ডিপিএল চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। মঙ্গলবার বিকেএসপির তিন নম্বর মাঠে ৩১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙর করে আবাহনী।

৩১৮ রান তাড়া করতে নেমে দারুণ সূচনা করেন সৌম্য ও জহুরুল। উদ্বোধনী জুটিতেই দুজন করেন ৩১২ রান। লিস্ট ‘এ’ ক্রিকেটে যে কোনো উইকেটেই বাংলাদেশের সফলতম জুটি এটি। উদ্বোধনী জুটিতে আগের রেকর্ড ছিল গত বছর আবাহনীর হয়েই এনামুল হক ও নাজমুল হোসেন শান্তর ২৩৬ রান।

এর আগে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৭১ বলে সেঞ্চুরি করেছিলেন সৌম্য।এদিন হাফসেঞ্চুরিতে পৌঁছাতে তার লাগে মাত্র ৫২ বল। ৭৮ বলে সেঞ্চুরিতে পৌঁছে যান। ১০৪ বলে দেড়শ আর ১৪৯ বলে ডাবল সেঞ্চুরির দেখা পেয়ে যান আবাহনীর এ ওপেনার। ২০১২ সালে কুয়ালালামপুরে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে কুয়েতের বিপক্ষে ১৩৫ বলে ২০৯ করেন সৌম্য।

Previous Post

রানরেটের আক্ষেপে রানার্স আপ রূপগঞ্জ

Next Post

Rupganj finish as runners-up

Related Posts

৩০০ উইকেট ক্লাবে নাঈম
বিশেষ প্রতিবেদন

৩০০ উইকেট ক্লাবে নাঈম

7
সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা
বিশেষ প্রতিবেদন

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

3
চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা
বিশেষ প্রতিবেদন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

5
Next Post
অপেক্ষা বাড়ল রূপগঞ্জের

Rupganj finish as runners-up

Discussion about this post

সর্বশেষ..

৩০০ উইকেট ক্লাবে নাঈম

৩০০ উইকেট ক্লাবে নাঈম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ...

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

by cricbdadmin
0
3

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সামনে রেখে ভিন্নধর্মী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ তিন পেসারকে...

চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

by cricbdadmin
0
5

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী লড়াইয়ে...

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের সংস্করণের নতুন মৌসুমের শুরুতেই ব্যাটারদের দাপট দেখা গেছে সিলেটের দুই ভেন্যুতে। উদ্বোধনী ম্যাচে মধ্যাঞ্চলের হয়ে...

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

চট্টগ্রামে নির্ধারণী ম্যাচ, টিকিটের দাম জানাল বিসিবি

by cricbdadmin
0
5

ঢাকায় দুই ম্যাচ শেষে এবার চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD