Sunday, June 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নিউজিল্যান্ডের পথে মুশফিক-মাহমুদউল্লাহরা

February 6, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

নিউজিল্যান্ডে মাঠের লড়াই শুরু হতে আর দিন কয়েক বাকী। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখনো শেষ হয়নি। এ অবস্থায় জাতীয় দলে থাকা যে ক্রিকেটারদের বিপিএল শেষ তারা বুধবার দুপুরে দেশ ছাড়লেন।

নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের ৮ ক্রিকেটার। ১০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে টাইগাররা খেলবে একদিনের প্রস্তুতি ম্যাচ।  এর দু’দিন পরই শুরু ওয়ানডে সিরিজ।

পুরো দল একসঙ্গে যেতে না পারায় বুধবার দুপুরে দেশ ছাড়লেন মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানসহ ৮ ক্রিকেটার। হেড কোচ স্টিভেন রোডস ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলটও আছেন দলের সঙ্গে।

৮ ফেব্রুয়ারি বিপিএল ফাইনাল। তার একদিন পরই ওয়ানডে দলের বাকী ক্রিকেটাররাও যাবেন নিউজিল্যান্ডে।

বিপিএল থেকে ছিটকে যাওয়া চার দলের ক্রিকেটারদের মধ্যে যারা নিউজিল্যান্ড সফরের জন্য ওয়ানডে দলে আছেন তারা দেশ ছাড়লেন। দলে আছেন মুশফিক, মাহমুদউল্লাহ, মুস্তাফিজ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, সাব্বির রহমান, লিটন কুমার দাস ও নাঈম হাসান।

বুধবার দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে উড়াল দেন ক্রিকেটাররা। ৯ ফেব্রুয়ারি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নেতৃত্বে বাকীরাও দেশ ছাড়বেন।

১৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে মাশরাফিদের প্রথম ওয়ানডে, নেপিয়ারে। ম্যাচ শুরু সকাল ৭টায়। শেষ দুটি ওয়ানডে ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চ ও ২০ ফেব্রুয়ারি ডানেডিনে। খেলা শুরু ভোর চারটায়। এরপর দুই দল মুখোমুখি হবে ৩ ম্যাচ টেস্ট সিরিজে।

Previous Post

প্রিমিয়ার লিগে বিশ্রাম চাইলেন তামিম

Next Post

টি-টুয়েন্টিতে রেকর্ড ব্যবধানে হারল ভারত

Related Posts

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

অজিদের হারানোর পুরস্কার, ক্রিকেটারদের ২ কোটি টাকা দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

8
বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

7
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

9
Next Post

টি-টুয়েন্টিতে রেকর্ড ব্যবধানে হারল ভারত

Discussion about this post

সর্বশেষ..

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ

অজিদের হারানোর পুরস্কার, ক্রিকেটারদের ২ কোটি টাকা দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটে নতুন এক অধ্যায়ের জন্ম দিয়েছে। প্রথমবারের মতো অজিদের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ...

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সেই ম্যাচের আগে স্কোয়াডে যুক্ত করা...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

by cricbdadmin
0
9

আফগানিস্তানের মতো দলও বিশ্বকাপের সেমিফাইনাল খেলে ফেলেছে। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ পথচলা সত্ত্বেও বাংলাদেশ এখনও বড় কোনো বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের...

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া

ইতিহাসের পর নতুন মিশন, অজিদের বিপক্ষে ‘পূর্ণতা’ খুঁজছে বাংলাদেশ

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পরও আত্মতুষ্টির কোনো লক্ষণ নেই বাংলাদেশ শিবিরে। বরং শেষ ওয়ানডেকে ঘিরে এখন নতুন এক...

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

by cricbdadmin
0
8

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগে চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছে।...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD