Tuesday, November 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

৪ ম্যাচ নিষিদ্ধ সরফরাজকে ছাড়াই সমতায় পাকিস্তান

January 27, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

অধিনায়ক সরফরাজ আহমেদের নিষেধাজ্ঞার খবর নিয়েই মাঠে নেমেছিল পাকিস্তান। দলের নেতৃত্বে ছিলেন শোয়েব মালিক। তবে হতাশ হতে হয়নি। বরং তার নেতৃত্বে দুর্দান্ত জয়ে সিরিজে ফিরল পাকিস্তান। চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল তারা।

৫ ম্যাচের সিরিজে এখন ২-২ সমতা। ৩০ জানুয়ারি সিরিজ নির্ধারণী ম্যাচ।

রোববার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে ১৬৪ রানে আটকে রাখে পাকিস্তান। এরপর ৩১.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় তারা।

কিন্তু এই ম্যাচ খেলার আগেই বর্ণবাদী মন্তব্যের জন্য ৪ ম্যাচের নিষিদ্ধ হন সরফরাজ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার আন্দিলে ফেলুকওয়ায়োকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেন তিনি। তিনি উর্দুতে ফেলুকওয়ায়োকে বলেন ‘আরে কালে’ বলেন।

স্টাম্প মাইকে তার সেই বর্ণবাদী কথা শুনেন সবাই। এরপর ফেলুকওয়ায়োর কাছে ক্ষমা চেয়েও মুক্তি মিলল না। শাস্তি পেতেই হল সরফরাজকে। অনুতপ্ত এই ক্রিকেটার এই ঘটনা থেকে শিক্ষা নিচ্ছেন। একইসঙ্গে আইসিসি তার জন্য শিক্ষামূলক একটি আয়োজনও রাখছে।
তবে তার দল ফিরেছে ঠিক পথে। বোলারদের পর ব্যাটসম্যানরাও দুর্দান্ত খেলে এনে দিয়েছেন দাপুটে জয়। জয়ের নায়ক উসমান খান শিনওয়ারি। তিনি ৩৫ রানে নেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-

দক্ষিণ আফ্রিকা: ৪১ ওভারে ১৬৪/১০ (আমলা ৫৯, রিজা হেনড্রিকস ২, দু প্লেসি ৫৭, ফন ডার ডাসেন ১৮, ফেলুকওয়ায়ো ১১; উসমান ৪/৩৫, শাহিন শাহ ২/২৪, আমির ১/২৬, ইমাদ ১/৩৬, শাদাব ২/৪২)।
পাকিস্তান: ৩১.৩ ওভারে ১৬৮/২ (ইমাম ৭১, ফখর ৪৪, বাবর ৪১*, রিজওয়ান ৪*; তাহির ১/৫১, ফেলুকওয়ায়ো ১/১৭)
ফল: ৮ উইকেটে জয়ী পাকিস্তান
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ২-২ সমতা
ম্যাচসেরা: উসমান খান শিনওয়ারি

Related Posts

হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ বাছাইয়ের নিয়ম বদলাল আইসিসি

0
লিটনের ৫ রানের আক্ষেপ
বিশেষ প্রতিবেদন

চাপে ব্যাটিং উপভোগ করি, বললেন সেঞ্চুরিয়ান লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD