Thursday, February 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রেকর্ড গড়ে অনায়াস জয় রংপুরের

January 26, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ব্যাট হাতে রীতিমতো টর্নেডো বইয়ে দিলেন দু’জন। অ্যালেক্স হেলসের পর রাইলি রুশো। দু’জনই তুলে নেন সেঞ্চুরি । বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো এক দল পেলো জোড়া সেঞ্চুরি। চিটাগং ভাইকিংসের বোলারদের উড়িয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল রংপুর রাইডার্স। তারই পথ ধরে ৭২ রানে জিতল মাশরাফি বিন মুর্তজার দল।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকদের চমকে দিয়েছে রংপুর। শুরুতে ব্যাট করতে নেমে তুলে ২৩৯ রান। জবাবে নেমে ৮ উইকেট হারিয়ে চিটাগং ভাইকিংস তুলে ১৬৭ রান।

ছুটির দিনে বিপিএলে নতুন রেকর্ড গড়ল রংপুর। এর আগে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের। ২০১৩ সালে মিরপুরে এই রংপুরের বিপক্ষে ৪ উইকেটে তুলে ২১৭ রান।
যদিও উত্তরবঙ্গের দলটি শুরুতেই হারায় ক্রিস গেইলকে। কিন্তু এরপরই হেলস-রুশোতে সর্বনাশ স্বাগতিকদের। চার-ছক্কার ঝড় বইয়ে দেন তারা। হেলস ২৩ বলে পঞ্চাশ করেন।
১০ ওভার শেষে রংপুর ১ উইকেট হারিয়ে করে ১০৯। ২৯ বলে ফিফটি করেন রুশো।

আর ৪৭ বলে হেলস তুলেনেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ৪৮ বলে ১১ চার ও ৫ ছক্কায় শতক হাঁকিয়ে ফিরে যান তিনি। ভাঙে ৭৮ বল স্থায়ী ১৭৪ রানের জুটি। আর ৫১ বলে ১০০ রানে অপরাজিত থাকেন রুশো। তার ইনিংসটিতে ছিল ৮টি ছক্কা ও ৬টি চার।

এরপর জবাব দিতে নেমে ৭৯ রানে ৪ উইকেট হারায় চিটাগং। তবে লড়েছেন ইয়াসির আলী চৌধুরী ও মোসাদ্দেক হোসেন (১৪)। ইয়াসির করেন ৭৮ রান। অধিনায়ক মাশরাফি ৩ উইকেট শিকার করেন ৩৪ রানে। ফরহাদ রেজা ২৯ রানে নেন ২ উইকেট।

এনিয়ে নয় ম্যাচে পঞ্চম জয়ের দেখা পেয়েছে রংপুর। আট ম্যাচে দ্বিতীয় হার দেখল চিটাগং।

সংক্ষিপ্ত স্কোর-

রংপুর রাইডার্স: ২০ ওভারে ২৩৯/৪ (গেইল ২, হেলস ১০০, রুশো ১০০*, ডি ভিলিয়ার্স ১, মিঠুন ১৫, নাহিদুল ১১*; ফ্রাইলিঙ্ক ২-০-১৪-০, আবু জায়েদ ৪-০-৩৫-২ খালেদ ৩-০-৫০-০, সানজামুল ৩-০-৩৭-০, রবিউল ৪-০-৫৪-১, রাজা ৪-০-৪৮-১)

চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১৬৭/৮ (শাহজাদ ২০, ইয়াসির ৭৮, রাজা ৩, মুশফিক ২২, জাদরান ১, মোসাদ্দেক ১৪, সানজামুল ৪, রবিউল ৭, আবু জায়েদ ১০*, খালেদ ৬*; নাজমুল ৪-০-৩১-১, মাশরাফি ৪-০-৩৪-৩, রেজা ৪-০-২৯-২, শফিউল ৩-০-৩৫-০, নাহিদুল ১-০-৯-০, শহিদুল ৪-০-২৮-১)

ফল: রংপুর রাইডার্স ৭২ রানে জয়ী
ম্যাচসেরা: অ্যালেক্স হেলস

Previous Post

জয়ে নতুন স্বপ্ন দেখছে সিলেট

Next Post

হেলস-রুশোর ব্যাটে বিরল কীর্তি

Related Posts

মাইলফলকের সামনে লিটন-তাসকিন
বিশেষ প্রতিবেদন

ম্যাচ ফি-প্রাইজমানিতে আর্থিক স্বস্তি বাংলাদেশের ক্রিকেটারদের

4
জাহানারার পাশে ক্রিকেটাররা, সরকারের আশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির
বিশেষ প্রতিবেদন

তদন্তে বিলম্ব কেন, জাহানারার অভিযোগ ঘিরে বিসিবির জবাবদিহির প্রশ্ন

2
বিসিবির ১৩৭ উইকেট প্রকল্পের ঘোষণা, শেষ মুহূর্তে উত্তপ্ত দৃশ্য!
বিশেষ প্রতিবেদন

বিসিবির ১৩৭ উইকেট প্রকল্পের ঘোষণা, শেষ মুহূর্তে উত্তপ্ত দৃশ্য!

2
Next Post

হেলস-রুশোর ব্যাটে বিরল কীর্তি

Discussion about this post

সর্বশেষ..

মাইলফলকের সামনে লিটন-তাসকিন

ম্যাচ ফি-প্রাইজমানিতে আর্থিক স্বস্তি বাংলাদেশের ক্রিকেটারদের

by cricbdadmin
0
4

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় জাতীয় দলের ক্রিকেটারদের সূচিতে তৈরি হয়েছে বড় এক শূন্যতা। এই সময়টা পুরোপুরি নিষ্ক্রিয় না...

জাহানারার পাশে ক্রিকেটাররা, সরকারের আশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির

তদন্তে বিলম্ব কেন, জাহানারার অভিযোগ ঘিরে বিসিবির জবাবদিহির প্রশ্ন

by cricbdadmin
0
2

নারী ক্রিকেটার জাহানারা আলমের উত্থাপিত যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে স্বাধীন তদন্ত কমিটি তাদের প্রতিবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে জমা...

বিসিবির ১৩৭ উইকেট প্রকল্পের ঘোষণা, শেষ মুহূর্তে উত্তপ্ত দৃশ্য!

বিসিবির ১৩৭ উইকেট প্রকল্পের ঘোষণা, শেষ মুহূর্তে উত্তপ্ত দৃশ্য!

by cricbdadmin
0
2

বাংলাদেশজুড়ে ক্রিকেট মাঠের মান উন্নয়নে বড় পরিসরের পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের বিভিন্ন স্টেডিয়ামে সেন্টার উইকেট ও...

বিশ্বকাপ বাছাইয়ে সাফল্যের রেশ, র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

বিশ্বকাপ বাছাইয়ে সাফল্যের রেশ, র‍্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

by cricbdadmin
0
5

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ও টানা অপরাজিত পারফরম্যান্সের পর আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়েও তার প্রতিফলন দেখা গেল বাংলাদেশের নারী ক্রিকেটারদের...

‘সম্মান আল্লাহই দেন, আমরা মাঠে ফোকাস করি’

‘সম্মান আল্লাহই দেন, আমরা মাঠে ফোকাস করি’

by cricbdadmin
0
5

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারে দারুণ পারফরম্যান্স করে সাত ম্যাচে সাত জয়ের কীর্তি গড়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD