Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ফেসবুকে বিতর্কিত মন্তব্যের কারণেই এই শাস্তি!

September 1, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ক্যারিয়ারে বারবারই মাঠের বাইরের কাণ্ডে অালোচনায় এসেছেন তিনি। কিন্তু নিজেকে কখনোই পাল্টাননি সাব্বির রহমান। এর আগেও নিষেধাজ্ঞা, অর্থ দণ্ড পেয়েছেন, কিন্তু নিজেকে পাল্টাননি সাব্বির। এবার শৃঙ্খলাজনিত কারণে সাব্বির রহমানকে ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কারের সুপারিশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শৃঙ্খলা কমিটি।

জানা গেছে, সাব্বির এবার শাস্তি পেয়েছেন ফেসবুকে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে তার ব্যাট থেকে আসে ১৫ রান। এরপর সাব্বিরের ফর্ম নিয়ে ফেসবুকে আক্রমণ করে পোস্ট দেন এক ক্রিকেটপ্রেমী। তারপর ‘সাব্বির রহমান রোমান’ নামে অ্যাকাউন্ট একটি বিতর্কিত ম্যাসেজ পাঠানো হয়। যা পরে ফেসবুকে ভাইরাল হয়।

এনিয়ে বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক শনিবার বলেন, ‘ফেসবুকের একটা বিষয় নিয়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে। ও অবশ্য বলছে, এটা হ্যাকড হয়েছিল। এই মুহূর্তে আমরা এটা যাচাই করতে পারছি না। তবে তার সর্বোপরি কার্যকলাপ বিবেচনা করে শাস্তিটা দেওয়া হয়েছে। আগের ঘটনায় সে তো শাস্তি পেয়েছেই। এখন শাস্তিটা ৬ মাস আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হল ও।’

নিষেধাজ্ঞায় কাজ হচ্ছে না। নতুন এই নিষেধাজ্ঞার পর নিজেকে কতটা বদলাতে পারবেন সাব্বির? ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘দেখুন, এতদিন তার শাস্তি ছিলো আর্থিক জরিমানা ও ঘরোয়াতে ছয় মাসের নিষেধাজ্ঞা। এর চেয়ে বড় শাস্তি হলো আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ। পাশাপাশি তাকে বলা হয়েছে, ভবিষ্যতে এ রকম কিছু ঘটলে আরও বড় শাস্তি দেয়া হবে। হয়ত তাকে দীর্ঘ মেয়াদে নিষিদ্ধ করা হতে পারে। আগের শাস্তিতে আমরা হিসেবে করে দেখেছি, নিষেধাজ্ঞা ছাড়াও তার হয়ত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। কেউ নিজেকে শোধরায়, কেউ শোধরায় না। একটা কথা বলতে পারি, বোর্ড সভাপতি পরিষ্কারভাবে বলে দিয়েছেন, শৃঙ্খলাভঙ্গের শাস্তি কঠোর হবে।’

সাব্বিরের নতুন এই নিষেধাজ্ঞা শেষ হবে ফেব্রুয়ারিতে। শনিবার বিসিবির ডিসিপ্লিনারি কমিটির সামনে আসেন মোসাদ্দেক হোসেনও। যিনি স্ত্রীর করা যৌতুকের মামলায় বিপাকে আছেন। তাকে অবশ্য সতর্ক করেই এবারের মতো ক্ষমা করে দেয়া হয়েছে।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD