Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ভাইরাল ভিডিও নিয়ে ভুল ভাঙালেন সাকিব

August 8, 2018
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মজার খবর, মাঠের বাইরে, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সাকিবের দলবদল নিয়ে জটিলতা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

অবশেষে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও নইয়ে মুখ খুললেন সাকিব আল হাসান। ভুল ভাঙ্গালেন ভক্তদের। ভিডিওটিতে দেখা যাচ্ছে- এক ক্রিকেট সমর্থকের সঙ্গে তর্কে জড়িয়েছেন বাংলাদেশ অধিনায়ক। এই ভাইরাল ভিডিও নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে ফেসবুক-টু্ইটারে। ভক্তদের আক্রমনের শিকার হতে হয় বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে অধিনায়ককে।

কেন ওই ভক্তের দিকে তেড়ে গিয়েছিলেন সাকিব? ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলে হোটেলে ফেরার পথে কি হয়েছিল? এই প্রশ্নের উত্তর মিলল এবার।

ফেসবুকে এনিয়ে একটি খোলা চিঠি লিখেছেন সাকিব। যেখানে নিজের অবস্থান তুলে ধরেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিবের অফিসিয়াল পেজে প্রকাশিত সেই চিঠিটি এখানে তুলে ধরা হল-
‘আমার প্রিয় ভক্ত এবং অনুসারীদের উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই। সম্প্রতি আমাকে নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে। যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর লবিতে আমাকে এবং আমার একজন তথাকথিত “ফ্যান” এর সাথে তর্ক বিতর্ক করতে দেখা যায়। এই ক্লিপটি সম্পূর্ণ ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে, যা প্রকৃত ঘটনা প্রকাশ করে না।’

‘পর পর ম্যাচ থাকায় আমি এবং আমার সতীর্থরা বেশ ক্লান্ত ছিলাম এবং আমরা আমাদের রুমে ফিরে যাচ্ছিলাম। আমরা আমাদের নিজস্ব সরঞ্জাম এবং ব্যাগ বহন করেছিলাম তাই আমাদের হাত পূর্ণ ছিল যা কোন ভাবেই অটোগ্রাফ দেওয়ার অবস্থায় ছিল না। আমরা সর্বদাই আমাদের ভক্তদের সাথে সময় কাটাতে পছন্দ করি এবং তাদের সাথে ছবি তুলে, অটোগ্রাফ দিয়ে মুহূর্তগুলি ভাগ করে নেওয়ার চেষ্টা করি। কিন্তু ভক্তদেরও বুঝতে হবে যে আমরাও মানুষ। আমরা মাঠে একটা বিজয় অর্জনের জন্য প্রাণপণে লড়াই করি। আমাদের কি ব্যস্ত কিংবা ক্লান্ত অনুভব করার অনুমতি নেই? আমরা আপনাদের সমর্থন বুঝি এবং প্রশংসা করি সব সময়, এবং চেষ্টা করি আপনাদের সমর্থনের প্রতিদান যেন আমরা মাঠে ভালো খেলার মাধ্যমে দিতে পারি। কিন্তু মাঝে মাঝে আমাদের এই কঠিন পরিশ্রম এবং কঠোর চেষ্টার সাথে সব সময় নিজেকে গুছিয়ে রাখা কষ্টকর হয়ে পড়ে।’

‘আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমাদের মধ্যে কেউ যদি আপনাদের অনুরোধ না রাখতে পারি তবে তা ব্যক্তিগতভাবে নিবেন না কারণ আমরা যে পরিস্থিতির মধ্যে রয়েছি তা হয়তো আপনি যা দেখছেন তা থেকে ভিন্ন হতে পারে। হুটহাট আমাদের পরিস্থিতি বিবেচনা না করে কিংবা আমরা কেমন মুডে আছি তা বোঝার চেষ্টা ছাড়াই কোন সিদ্ধান্ত বা মতামত দিতে ব্যস্ত হয়ে পড়বেন না। আমি আমার ভক্তদের অসম্ভব ভালবাসি এবং আমি মাঠে তাদের জন্যই খেলি সেটা জাতীয় দলে হোক কিংবা কোন লিগের জন্য হোক। একই সাথে আমি আমার ভক্তদের কাছ থেকে সম্মান, ভালবাসা এবং তারা আমাকে বুঝবে এমনটাই আশা করি। আমি জানি কিছু মানুষ, যারা হয়তো আমাকে ফলো করে অথবা করে না, কিন্তু সর্বদা ছোট ছোট বিষয়ে আমাকে নিচু করতে পছন্দ করে। তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের থেকে ভাল কিছু প্রত্যাশা করতে হলে এই নীচু মানসিকতার পরিবর্তন প্রয়োজন। প্রত্যেকটা ম্যাচে আমরা এমনিতেই অনেক বেশি চাপে থাকি, নতুন কোন চাপ প্রয়োগ না করার জন্য বিশেষ অনুরোধ করা হল। আর এই মানসিকতার বাইরে যারা আছেন, আমি সর্বদা তাদের পাশে আছি।’

‘সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইলো’- সাকিব।

 

Related Posts

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ইতিহাস

0
মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, হৃদয় ছোঁয়া উদযাপন লিটনের
বিশেষ প্রতিবেদন

মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি, হৃদয় ছোঁয়া উদযাপন লিটনের

0
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান জয় শাহ
বিশেষ প্রতিবেদন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান জয় শাহ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD