Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ওয়ালশকে নিয়ে খুশি মাহমুদউল্লাহ

May 28, 2018
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ফিরলেন মাহমুদউল্লাহ বাদ মুমিনুল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ অনেক দিন ধরেই হেড কোচ শুন্য। এমন কী নেই ব্যাটিং কোচও। থিলান সামারাবিরা চলে যাওয়ার ব্যাটিং কোচ নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও এরপরও নাকি ক্রিকেটারদের সমস্যা হচ্ছে না। এমনটাই জানালেন দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। কারণ ব্যাটসম্যান যাঁরা রয়েছেন তাঁরা নিজেদের মধ্যে কথা বলেই সব সমস্যার সমাধান করে নিচ্ছেন। পাশাপাশি কোর্টনি ওয়ালশও বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত।

এই কথাটা অবশ্য বিস্মিত হওয়ার মতোই। কারণ আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়ালশের ব্যাটিং রেকর্ড একেবারেই বাজে। টেস্ট আর ওয়ানডেতে তাঁর ব্যাটিং গড় ৭। টেস্টে ৬১ বার অপরাজিত থেকেও গড়টাকে দুই অঙ্কে যেতে পারেন নি। এমন কী টেস্টে ৪৩টি শূন্যও রয়েছে ক্যারিবিয়ান এই ক্রিকেটারের। তবে তিনি ঠিকই বল হাতে সফল। এক সময় টেস্টের সর্বোচ্চ উইকেট শিকারি জানেন ব্যাটসম্যানের দুর্বলতা কোথায়?

সেই অভিজ্ঞতা থেকেই এখন পরামর্শ দিচ্ছেন। মাহমুদউল্লাহ জানান, ‘সেদিন আমি নেটে ব্যাটিং করছিলাম। একটু বেশিই তাড়াহুড়া করছিলাম। তখনই ওয়ালশ এসে বললেন, তুমি তোমার টাইমিংটার ওপর আরও বেশি করে নির্ভর করো। তিনি ছোটখাটো এমন উপদেশ-পরামর্শ দিচ্ছেন। যা আমার কাজে লেগেছে।’

মঙ্গলবার আফগান সিরিজ খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন ক্রিকেটাররা। মাহমুদউল্লাহ জানালেন, ‘দেখুন, সংগতভাবেই আমাদের লক্ষ্য সিরিজ জেতা। আর প্রতিপক্ষ আফগানিস্তান বলেই এটা অন্য রকম চ্যালেঞ্জের। আমাদের জয়ের বিকল্প নেই। আশা করছি ভাল খেলতে পারবো।’

পাশাপাশি আলোচনায় থাকছে রশিদ খানের নাম। যিনি নিজেকে নিয়ে গেছেন ইর্ষনীয় উচ্চতায়। মাহমুদউল্লাহ বলছিলেন, ‘রশিদ খানঅবশ্যই ভালো বোলার। আমাদেরও সেভাবেই প্রস্তুতি নিতে হবে। নিজেরা কী করতে পারি, সেটার দিকে যদি আমরা বেশি মনোযোগী হতে পারি তাহলেই ভাল।’

মঙ্গলবার দেরাদুনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে ক্রিকেটাররা। ভারতের দেরাদুনে আগামী ৩, ৫ এবং ৭ জুন তারিখে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে আফগানদের সঙ্গে লড়বে বাংলাদেশ।

Related Posts

বাংলাদেশ সিরিজের দক্ষিণ আফ্রিকা দলে আছেন কারা?
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক বাভুমা

0
সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

সাকিবের নতুন ঠিকানা লন্ডন জায়ান্টস

0
নতুন ইতিহাস গড়ে কিংবদন্তির কাতারে মুশফিক
বিশেষ প্রতিবেদন

রেকর্ড ভাঙায় গর্বিত মুশফিক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD