Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

অনন্য উচ্চতায় সাকিব

April 29, 2018
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
বিগব্যাশে এবার মেলবোর্নে সাকিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অবশেষে স্বস্তির পরশ বুলিয়ে গেল! অপেক্ষা শেষে অভিজাত এক মাইলফলকে পা রাখলেন সাকিব আল হাসান। এই তারকা ক্রিকেটার স্পর্শ করলেন টি-টুয়েন্টিতে ৩০০ উইকেট। একইসঙ্গে হয়ে গেল অসাধারণ এক ডাবল। প্রতিযাগিতামূলক টি-টুয়েন্টিতে ৪ হাজার রান আর ৩০০ উইকেট নেওয়া মাত্র দ্বিতীয় অলরাউন্ডার তিনি।

এর আগে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ১৪ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এরপর থেকে ১টি উইকেটের অপেক্ষায় ছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের এই ক্রিকেটার গত দুটি ম্যাচে দেখা পাননি উইকেটের। কিন্তু মঙ্গলবার পেয়ে গেলেন উইকেটের দেখা। মুম্বাইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সে বিপক্ষে ম্যাচে নিজের প্রথম ওভারেই ফেরান রোহিত শর্মাকে।

ইতিহাস জানাচ্ছে টি-টুয়েন্টিতে ৩০০ উইকেট ছিল চারজনের। ৩৭৮ ম্যাচে ৪১৪ উইকেট নিয়ে টি-টুয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি ডোয়াইন ব্রাভো। ২৫৬ ম্যাচে ৩৪৮ উইকেট নিয়ে এরপরই মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং মেন্টর লাসিথ মালিঙ্গা। ২৭৬ ম্যাচে সুনিল নারিনের শিকার ৩২৪ উইকেট। ২৭৪ ম্যাচে শহিদ আফ্রিদির ৩০০ উইকেট নিয়েছেন। এবার তাদের সঙ্গে যোগ হল সাকিবের নাম।

৩০০ উইকেট আর ৪ হাজার রান কেবলই ছিল ব্রাভোর। এখানে এবার পা রাখলেন সাকিব। সাকিব ৩০০ স্পর্শ করলেন ২৬০ ম্যাচে। ২০১৩ ক্যারিয়ান প্রিমিয়ার লিগে বারবাডোজ ট্রাইডেন্টসের পক্ষে ৬ রানে ৬ উইকেট সাকিবের ক্যারিয়ার সেরা বোলিং। তারও আগে ২০০৬ সালে বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টি ম্যাচেই তার অভিষেক। তারপর দেশের পাশাপাশি আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ, ইংল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টি, সিপিএল, পিএসএল ও এসএলপিএলে খেলেছেন সাকিব।

Related Posts

বাংলাদেশ সিরিজের দক্ষিণ আফ্রিকা দলে আছেন কারা?
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক বাভুমা

0
সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

সাকিবের নতুন ঠিকানা লন্ডন জায়ান্টস

0
নতুন ইতিহাস গড়ে কিংবদন্তির কাতারে মুশফিক
বিশেষ প্রতিবেদন

রেকর্ড ভাঙায় গর্বিত মুশফিক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD