Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

এগিয়ে যাওয়ার লড়াই রূপগঞ্জের

March 20, 2018
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
লিজেন্ডসদের জয়ের নায়ক নাঈম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

শিরোপা পুনরুদ্ধারের পথে দাপটে এগিয়ে যাচ্ছে লিজেন্ডস অব রূপগঞ্জ। এরইমধ্যে সুপার সিক্সে খেলা নিশ্চিত হয়েছে। জয়ের ক্ষুধায় এখন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে সাবেক চ্যাম্পিয়নরা। টানা জয়ে থাকা দলটি ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মঙ্গলবার অগ্রণী ব্যাংকের বিপক্ষে লড়বে। অপেক্ষাকৃত খর্ব শক্তির দলটির বিপক্ষে মাঠে নামার আগেও আয়েশে নেই নাঈম ইসলামের দল। জয়ের ছন্দ ধরে রেখেই এগিয়ে যেতে চায় দলটি। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে।
অগ্রণী ব্যাংকের বিপক্ষে লিজেন্ডসরা ছুঁয়ে ফেলবে শীর্ষে থাকা আবাহনী লিমিটেডকে। ধানমন্ডির এই দলটিকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে চোখ সাবেক চ্যাম্পিয়নদের। এখন টেবিলের দ্বিতীয় দল লিজেন্ডস অব রূপগঞ্জ। ১১তম স্থানে অগ্রণী ব্যাংক। সব মিলিয়ে মঙ্গলবারের লড়াইয়ে ম্যাচে এ দুদলের মধ্যে নিশ্চিতভাবেই এগিয়ে নাঈম ইসলামের দল।

এবারের প্রিমিয়ার লিগে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে দুর্দান্ত গতিতে আছেন রূপগঞ্জের ক্রিকেটাররা। নাঈম ইসলাম, নাইম হাসান, সালাউদ্দিন পাপ্পু, আবদুল মজিদরা রয়েছেন ফর্মের তুঙ্গে। দলটির প্রতিটি জয়েই তারা রেখেছেন অবদান। এদিকে বল হাতে ছন্দ ধরে রেখেছেন দুই পেসার মোহাম্মদ শহীদ ও মোহাম্মদ শরীফ। সব কিছু ঠিক থাকলে এই ম্যাচে দেখা যেতে পারে নিদহাস ট্রফিতে দুর্দান্ত খেলে আসা টাইগার তারকা মুশফিকুর রহীমকে। আর সেটা হলে শক্তি আরো বেড়ে যাবে লিজেন্ডসদের।

চলতি ডিপিএলে এ পর্যন্ত ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে রূপগঞ্জ। সমান ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে আবাহনী। সমান ম্যাচে ৭ জয় ও ১ টাইয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। সব মিলিয়ে লিগের লড়াই বেশ জমে উঠেছে।

Related Posts

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন
বিশেষ প্রতিবেদন

শেষ বিকেলে বাংলাদেশের প্রত্যাবর্তন

0
বাংলাদেশ সিরিজের দক্ষিণ আফ্রিকা দলে আছেন কারা?
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক বাভুমা

0
সাকিবের ছন্দপতন, বড় হারে বিপাকে এমিরেটস
বিশেষ প্রতিবেদন

সাকিবের নতুন ঠিকানা লন্ডন জায়ান্টস

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD