তিনি যে দেশের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ক্রিকেটার সেটা আরো একবার প্রমানিত হল।বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) ২০১৭ সালের পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। টাইগার দলের ওয়ানডে অধিনায়ক ক্রীড়াপ্রেমীদের ভোটে সেরা হয়েছেন। তবে বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।
পপুলার চয়েজ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছিলেন দেশের ৪ ক্রীড়াবিদ। মাশরাফির (ক্রিকেট) সঙ্গে মনোনীতদের মধ্যে ছিলেন সাকিব আল হাসান (ক্রিকেট), মাহমুদউল্লাহ রিয়াদ (ক্রিকেট) এবং জাফর ইকবাল (ফুটবল)। অনলাইনে ক্রীড়ামোদীদের ভোটে এ ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হন মাশরাফি।
অন্যদিকে ২০১৭ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার পেছনে ফেলেন অর্ণব সারার লাদিফ (শু্টিং) ও জাফর ইকবালকে (ফুটবল)।
রাজধানীর সোনারগাঁ হোটেলের বলরুমে শনিবার আনুষ্ঠানিকভাবে পুরস্কার হাতে তুলে দেয়া হয় বিজয়ীদের। প্রধান অতিথি হিসেবে ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন।










Discussion about this post