একটুর জন্য এবারো জেতা হয়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি। তবে সেই অধ্যায় শেষে এখন টাইগার ক্রিকেটারদের ছুটির আমেজ। এই সুযোগে ওমরাহ করতে সৌদি আরব যান সাকিব আল হাসান। সেখানেই তার সঙ্গে দেখা হয়ে গেল আরেক ক্রিকেটার শাহরিয়ার নাফীসের।
মসজিদে নববীতে দেশের আরেক তারকা অভিনেতা অনন্ত জলিলের সঙ্গে দেখা হল তাদের। বিপিএল খেলেই দুবাইয়ে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট খেলতে যান সাকিব। তার দল চ্যাম্পিয়নও হয়েছে। এরপরই উড়ে গিয়েছেন ওমরাহ পালনে। মসজিদে নববীতে দেখা হয়ে গেল তিনজনের।
তাদের তিনজনের ছবি সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে ধর্মীয় পোশাক পড়ে কথা বলছেন তারা। শ্রীলঙ্কা সিরিজ আর ত্রিদেশীয় ক্রিকেটের আগে আত্মশুদ্ধিটাও করে নিলেন সাকিব। জানা গেছে সাকিব ওমরাহ করতে স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলাইনা হাসান অব্রিকে নিয়ে গেছেন।



