মহানুভব মানুষ হিসেবেই পরিচিত তিনি। গোটা ক্যারিয়ারে উদার মনের এক মানুষ হিসেবেই তাকে পেয়েছেন সবাই। এই মাশরাফি বিন মতুর্জা আরো একবার নিজের উদারতার প্রমাণ দিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল (বিপিএল) রংপুর রাইডার্সে চুক্তিবদ্ধ হওয়ার আগেই কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্স চেয়েছিলেন মাশরাফি। যার পেছনে ছিল মহতি উদ্যোগ। ট্রফি জেতার আনন্দ থাকতেই রাইডার্সদের ফ্রাঞ্চাইজিরা তাকে দিলেন একটি অ্যাম্বুলেন্স।
‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ মাশরাফির নিজেরই এক উদ্যোগ। এবার তার ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হয়েছে অ্যাম্বুলেন্সটি। নড়ালইবাসীদের চিকিৎসা সুবিধা দিতেই এমনটি চেয়েছিলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। আর সেটি বুঝে পেয়ে মাশরাফির ফেসবুকে পেজেও রয়েছে স্বীকারোক্তি। একইভাবে রংপুর রাইডার্সের ফেসবুক পেজেও ছবিসহ দেখা গেছে সেই মহতি উদ্যোগের স্থীর চিত্র।
তাদের ফেসবুক পেজে ক্যাপশনে লেখা হয়, ‘নড়াইল জেলার সার্বিক উন্নয়নকে সামনে রেখে রংপুর রাইডার্স পরিবারের ছোট্ট উপহার তুলে দেয়া হয় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে। জয়ের লড়াইয়ের সাথেই থাকুন।’










Discussion about this post