ব্যস্ততা দুরে সরিয়ে আপাতত বিশ্রামের মেজাজে আছেন সানিয়া মির্জা। আসছে বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন না ভারতীয় এই টেনিস তারকা। গত অক্টোবর থেকেই আছেন কোর্টের বাইরে। চায়না ওপেনের সেমিফাইনাল থেকে বিদায় নেয়ার পর আর কোর্টে দেখা যায়নি তাকে। জানা গেল ২১ ডিসেম্বর দুবাইয়ে যাবেন সানিয়া। সেখানেই থাকবেন তিনি।
অবশ্য ইনজুরির কারণেই আপাতত খেলার বাইরে থাকতে হচ্ছে সানিয়াকে। যেমনটা বলছিলেন তিনি, ‘পায়ে কিছুটা ব্যথা আছে। এটা পুরোপুরি সেরে উঠার অপেক্ষায় আছি। কয়েক মাস খেলা থেকে দুরে থাকলেই দ্রুত সেরে উঠবো। তাতেই সুন্থ না হলে অস্ত্রোপচার করাতে হবে।’
এরমধ্য দিয়ে কলকাতার সল্টলেকে জয়দীপ মুখোপাধ্যায় টেনিস অ্যাকাডেমিতে প্রেমজিৎ লাল টেনিস টুর্নামেন্টে অতিথি হলেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হতেই উঠে আসল বিরাট কোহলি-আনুশকা শর্মার বিয়ের প্রসঙ্গ। এনিয়ে সানিয়া বলছিলেন, ‘দেখুন, কোহালি আর আনুশকা যে সত্যিই বিয়ে করতে যাচ্ছে অন্যদের মতো আমিও জানতাম না। আমি ওদের দু’জনকেই ব্যক্তিগত ভাবে জানি। তাদের বিয়ের খবরটা খুব মিষ্টি একটা চমক ছিল আমার জন্য। ওরা দু’জনেই খুব ভালো মানুষ। তাদের বিবাহিত জীবন খুব সুখের হোক।’
২১ ডিসেম্বর দিল্লিতে কোহলি-আনুশকার বিয়ের রিসেপশনে অবশ্য থাকা হচ্ছে না। কারণ তখন দুবাইয়ে থাকবেন তিনি। সেখানেই শোয়েব মালিকের সঙ্গে সংসার পেতেছেন সানিয়া!









Discussion about this post