কথায় আছে যার যেমন আয়, তেমনি তার ব্যয়। বিরাট কোহলি আর আনুশকা দুই হাত ভরে উপার্জন করছেন। তাদের খরচটাও তো তেমন হবে! এরই পথ ধরে রাজকীয় কায়দায় বিয়ে করলেন ক্রিকেট আর বলিউডের এই দুই মহা তারকা। এখনো অবশ্য বিয়ের পুরো আনুষ্ঠানিকতা শেষ হয়নি। খরচ আরো বাকী!
বিরাট-আনুশকা দুজনেরই বয়স মাত্র ২৯ বছর। এরমধ্যে ভারত অধিনায়ক কোহলির মোট সম্পদের পরিমাণ ৩৮২ কোটি রুপি। তার থেকে কিছুটা পিছিয়ে আনুশকার সম্পদ প্রায় ২২০ কোটি রুপি। ক্রিকেট আর অভিনয়ের রাজ্যে দু’জন অনন্য বলেই বুঝি এমন আকাশ ছোঁয়া আয়!
জানা গেছে গত তিন বছরে আনুশকার আয় বেড়েছে ৮০ গুণ। আবার কোহলির সময়টাও পয়মন্ত। মহেন্দ্র সিং ধোনির অনেকটাই কোনাঠাসা হয়ে পায় কোহলি এগিয়ে ফুটবলার লিওনেল মেসির চেয়েও।
কোহলির বছরে আয় ১২১ কোটি রুপির মতো। আইপিএল খেলার বিনিময়ে প্রতি বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছ থেকে দুই মাসে ১৪ কোটি রুপি বেতন পান তিনি।আর মুম্বাইয়ের বান্দ্রায় ৯ কোটি রুপির ফ্ল্যাট আছে তার। আছে চারটি বিলাসবহুল গাড়ি! আনুশকার বিলাসী জীবনের গল্পটা অবশ্য আরো রঙীন। বিনোদনের মানুষ বলে কথা!
এ কারণেই বিয়েটা ইতালিতে বেশ প্রানবন্ত করেই হল। বিশ্বের শীর্ষ ২০টি ব্যয়বহুল ভেন্যুর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা জায়গায় সাতপাকে বাধা পড়লেন বিরাট-আনুশকা। এই ভেন্যুটি এক সপ্তাহের ভাড়া প্রায় এক কোটি টাকা। সন্দেহ নেই আসছে সপ্তাহে দিল্লিতে দুজনের সংবর্ধনায় আরো মোটা অঙ্কের অর্থ ব্যয় হবে!



