Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মাঠে-মাঠের বাইরে চাপে মুশফিক

October 7, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মজার খবর, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ভূমিকম্পে কাঁপলেন ক্রিকেটাররাও
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্যাট হাতে তিনি ঠিকই এখনো বাংলাদেশের সেরাদের একজন। পরিসংখ্যান জানিয়ে দিচ্ছে এ বছর টেস্টে দেশের হয়ে সবচেয়ে বেশি রানও এসেছে তার ব্যাট থেকে। কিন্তু সেই মুশফিকুর রহীম রয়েছেন চাপে। উইকেটকিপিং হারিয়েছেন। ম্যানেজম্যান্টের চাপে এমন কী নেতৃত্বটাও স্বাধীনভাবে দিতে পারছেন না! এনিয়ে হতাশার শেষ নেই। গত শুক্রবার নিজের সেই ক্ষোভ লুকোননি টেস্ট অধিনায়ক।

সংবাদ মাধ্যমের সঙ্গে মুশফিকুর রহীম বলছিলেন, ‘দেখুন আমি একটা ব্যাপার পরিষ্কার করি, আমি ফিল্ডার হিসেবে খুব একটা ভালো না। এ কারণে আমার কোচরা চেয়েছে আমি যেন বাইরে বাইরে ফিল্ডিং করি। আমি সামনে থাকলে আমার কাছ থেকে নাকি রান হয়ে যায়। বা আমার হাতে ক্যাচ-ট্যাচ আসলে নাকি (ধরার) চান্স থাকে না। ম্যানেজমেন্ট যেটা বলবে, সেটা তো আপনার করতে হবে। আমি চেষ্টা করেছি, বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকার। যখন ভেতরে ছিলাম তখন বোলারদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি।’

এভাবে মাঠের ভিতরেও টিম ম্যানেজম্যান্টের হস্তক্ষেপ নিয়ে অবশ্য শুক্রবার রাত থেকেই সরব ফেসবুক। একজন অধিনায়কের ওপর এভাবে চাপ প্রয়োগ করায় ম্যানেজম্যান্টের সমালোচনা করছেন অনেকেই। কারণ মাঠে অধিনায়কের সিদ্ধান্তই শেষ কথা!

প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও টস জিতে প্রথম প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাপারটা যে ভাল সিদ্ধান্ত ছিল না সেটা এরইমধ্যে বুঝে গেছেন সবাই। কিন্তু এখানেও অধিনায়ক স্বাধীন থেকে সিদ্ধান্ত নিতে পারেন কীনা এনিয়ে ভক্তরা রয়েছেন দ্বিধায়। মুশফিক প্রসঙ্গ এড়িয়ে বলছিলেন, ‘দেখুন মনে হচ্ছে টসে জেতাই ভুল হয়ে গেছে ভাই! অধিনায়ক হিসেবে সততার সঙ্গে সব পালন করতে চেষ্টা করছি। এ দুই টেস্টে
মনে হচ্ছে টস হারলে ভালো হয়। আগে কখনো এটা মনে হয়নি! এটা হয়তো আমার ব্যক্তিগত ব্যর্থতা।’

এদিকে প্রথম টেস্টে ৩৩৩ রানে হারের পর ২য় টেস্টে বাজে অবস্থায় রয়েছে বাংলাদেশ। শনিবার টেস্টের ২য় দিনে লাঞ্চ বিরতির আগেই দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংসে করেছে ৩ উইকেট হারিয়ে ৪৭১ রান। আগের দিন সেঞ্চুরি করেন দুই ওপেনার ডিন এলগার ও এইডেন মার্করাম। আর শনিবার করলেন হাশিম আমলা।

Previous Post

দক্ষিণ আফ্রিকার পথে মাশরাফি-সাকিব

Next Post

স্মিথকে ছাড়িয়ে গেলেন আমলা, বিপর্যয়ে বাংলাদেশ

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

5
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

11
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

6
Next Post
২৪৪ বলে ২৫ রান!

স্মিথকে ছাড়িয়ে গেলেন আমলা, বিপর্যয়ে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
5

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
11

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
10

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD