Sunday, May 31, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

প্রস্তুতিটা ভাল হল না মুশফিকদের

September 23, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
অভিষেকেই চমক দেখালেন সাব্বির
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

তিনদিনের ম্যাচে নাটকীয় কিছু ঘটেনি। বেনোনির উইলোমুর পার্কে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের সঙ্গে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়েছে। কিন্তু বাংলাদেশ দলের ঠিকই আক্ষেপ আর অপ্রাপ্তি থেকেই যাচ্ছে। প্রস্তুতিতে যা প্রত্যাশা ছিল তা ঠিকঠাক মতো পায়নি টাইগাররা। সঙ্গে যোগ হয়েছে দুই টাইগার ক্রিকেটারের ইনজুরি। প্রথম ইনিংসে ঊরুর পেশিতে চোট পান তামিম ইকবাল। এরপর আর মাঠেই নামতে পারেননি তিনি। আবার কাঁধে চোট পেয়েছেন আরেক ওপেনার সৌম্য সরকার। তাদের প্রথম টেস্টে খেলা অনিশ্চিতই হয়েই থাকল।

শনিবার তামিম-সৌম্যকে ছাড়াই ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ২৩৫ রান তোলে।তারপরই দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচ ড্র হয়।
ম্যাচের ১ম ইনিংসে বাংলাদেশিদের মধ্যে ফিফটি পেয়েছিলেন মুশফিক, মুমিনুল আর সাব্বির। আর ২য় ইনিংসে হাফসেঞ্চুরি করেন ইমরুল কায়েস (৫১), সাব্বির রহমান (৬৭) মুমিনুলের ব্যাটে ৩৩ রান।দক্ষিণ আফ্রিকার উইকেটে বাড়তি পেস আর বাউন্স থাকে। সেখানে ঠিকঠাক মতো মানিয়ে নিতে পারল না বাংলাদেশ।

এর আগে বল হাতে মুস্তাফিজ ২.১৫ গড়ে ১৩ ওভারে দেন ২৮ রান। ১.৮০ গড়ে ১৫ ওভারে শুভাশিসের খরচ ২৭। দুজন একটি করে উইকেট নেন। শফিউল ১২ ওভারে ৬৫ দিয়ে দুই উইকেট নিয়েছেন। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ৭৪.১ ওভারে ৭ উইকেটে ৩০৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় দিন আফ্রিকার আমন্ত্রিত একাদশ ৮ উইকেট হারিয়ে ৩১৩ তুলে ইনিংস ঘোষণা করেছিল।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হচ্ছে আগামী ২৮ সেপ্টেম্বর। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ৬ অক্টোবর। তারপর তিনটি ওয়ানডে এবং দুটি টি-টুয়েন্টি ম্যাচে লড়বে দুই দেশ।

 

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ ১ম ইনিংস: ৩০৬/৭ ডিক্লেয়ার্ড ও ২য় ইনিংস: ৬৩ ওভারে ২৩৫/৯ (লিটন ২, ইমরুল ৫১, মুমিনুল ৩৩, মুশফিক ৩, মাহমুদউল্লাহ ১৫, সাব্বির ৬৭, মিরাজ ১৪, তাইজুল ১৪, শফিউল ০, তাসকিন ১৫*, শুভাশিস ৩*; প্রিটোরিয়াস ১/৩৫, বোকাকো ১/১৯, কোহেন ১/৩৮, ভন বর্গ ৪/৭৭, দু প্লয় ২/৫১)

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ ১ম ইনিংস: ৩১৩/৮ ডিক্লেয়ার্ড
ফল: ড্র

Previous Post

প্রথম টেস্টে অনিশ্চিত সৌম্য

Next Post

তামিম-সৌম্যকে নিয়ে সুখবর

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

8
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

7
Next Post
সফল অস্ত্রোপচার, শঙ্কা কাটল তামিমের

তামিম-সৌম্যকে নিয়ে সুখবর

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
7

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
10

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD