Thursday, May 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ভক্তদের জন্য সাকিবের খোলা চিঠি

September 12, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মজার খবর, মাঠের বাইরে, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
BCB asks Sakib to comeback from CPL
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

হঠাৎ তার বিশ্রামে চলে যাওয়া নিয়ে গুঞ্জন শেষই হচ্ছে না। সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে থাকছেন না। এই ব্যাপারটিকে ভক্তরা ঠিক মেনে নিতে পারছেন না। কিন্তু ৫০তম টেস্টের মাইলফলক পেরিয়ে আসা সাকিব নিজের সিদ্ধান্তে অনঢ়। ক্লান্তিজনিত অবসাদেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ৬ মাসের ছুটি চেয়েছেন। তবে বোর্ড তাকে শুধু মাত্র ২ টেস্টের জন্য বিশ্রাম দিয়েছে। 

সাকিবের ভক্তরা এনিয়ে এখনো দ্বিধায় রয়েছেন। তবে ফেসবুক নিজের অফিসিয়াল পেজে এনিয়ে খোলা চিঠি লিখলেন সাকিব। জানালেন নিজের অবস্থানের কথা। বললেন কেন এই বিশ্রাম। যদিও এ বছর টেস্টে ব্যাটে-বলে সেরা ফর্মে রয়েছেন তিনি। ৭ টেস্টে ব্যাট হাতে করেন ৬৬৫ রান। নিয়েছেন ২৯ উইকেট। ২০০৭ সালে টেস্ট অভিষেক তার। এরপর ৫১টি টেস্ট খেলেছেন সাকিব।

এবার চলুন দেখে নেই খেলা চিঠিতে ভক্তদের জন্য কি লিখেছেন সাকিব।

প্রিয় ফ্যান,
আপনারা জানেন আমি গত কয়েক বছর ধরে দেশের গৌরবের জন্য বিরতিহীন ক্রিকেট খেলে যাচ্ছি , যার কারণে আমার অনেক শারীরিক ও মানসিক ধকল যাচ্ছে। এই ব্যাপারটি মাথায় রেখে আমি ঠিক করেছিলাম আসন্ন দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের দুটি টেস্টে সামিয়িক বিরতি নেওয়ার এবং বিসিবি বিষয়টি তাদের বিজ্ঞ বিবেচনায় নিয়ে আমাকে খেলা থেকে বিরতি নেওয়ার অনুমতি দিয়েছে।
ফলে, আমি মনে করি সাময়িক এই বিরতি আমাকে আগামী খেলাগুলোর জন্য আরো শক্তি ও মনোবল যোগাবে এবং আমাকে ও পুরো দলকে সাহায্য করবে আগামীতে আমাদের সাফল্যের চূড়ায় নিয়ে যেতে।
আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই তাদের সীমাহীন ভালোবাসা ও অনুপ্রেরণার দেওয়ার জন্য। আসুন সবাই আমাদের টাইগারদের সাফল্য কামনা করি সামনের দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের জন্য।
-সাকিব আল হাসান

 

Previous Post

দলে রিয়াদ, বাদ নাসির

Next Post

নিজ বাসায় সাংবাদিকদের যা বললেন সাকিব

Related Posts

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

6
বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

8
সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল
বিশেষ প্রতিবেদন

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

8
Next Post
এশিয়াড ক্রিকেট দলে সাকিব

নিজ বাসায় সাংবাদিকদের যা বললেন সাকিব

Discussion about this post

সর্বশেষ..

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
6

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
8

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
8

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

ভোটের আগেই পরিচালক নান্নু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক

by cricbdadmin
0
5

আসন্ন বিসিবি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। কয়েকজন প্রার্থী সরে দাঁড়ানোয় ভোট ছাড়াই পরিচালক পদ নিশ্চিত...

সিলেটে বাঘের গর্জন, পাকিস্তান হোয়াইটওয়াশ!

বাংলাদেশ সিরিজের পর ভাঙনের মুখে পাকিস্তান টেস্ট দল

by cricbdadmin
0
2

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা আরও বেড়েছে। সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের পরাজয়ের পর দলজুড়ে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD