Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অস্ট্রেলিয়ায় দুর্দান্ত জয়ে শুরু এনামুলদের

July 5, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
অস্ট্রেলিয়ায় দুর্দান্ত জয়ে শুরু এনামুলদের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচেই নাটকীয় এক জয়ে শুরু করল বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল। অবশ্য রান তাড়া করতে নেমে সহজ ম্যাচটা কঠিন করেই জিতল সফরকারীরা। ডারউইনে বুধবার নর্দান টেরিটরি (এনটি) আমন্ত্রিত একাদশকে ১ উইকেটে হারাল বিসিবি এইচপি দল। স্থানীয় মারারা ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিকরা ১৮৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশের দলটিকে। দারুণ শুরুর পরও এইচপি শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৩ বল বাকি থাকতে জিতল।

এইচপি দলের উদ্বোধনী জুটিতে জাতীয় দল থেকে ছিটকে যাওয়া লিটন দাস ও এনামুল হক গড়েন ৫৮ রানের জুটি। মনে হচ্ছিল সেই ভিতের উপর দাঁড়িয়ে অনায়াসেই জিতে যাবে দল। কিন্তু এরপরই ধস তা হতে দেয়নি। অধিনায়ক লিটন ৩১ বলে ৪১ করেন। ২৯ বলে ২০ করেন এনামুল।

তারপরই ছন্নছাড়া ব্যাটিং। ১ রানে আউট নাজমুল হোসেন শান্ত। মেহেদি মারুফ ও ইমতিয়াজ হোসেনের পর তাসামুল হক ফিরেন ৭ রানে। এক পর্যায়ে ১২৯ রানে শেষ ৭ উইকেট। পরে অষ্টম উইকেট জুটিতে ৪৪ রান করে ফের সম্ভাবনা জাগিয়ে তুলেন তানবির হায়দার ও আবুল হাসান রাজু।
৩১ রান করে রাজু ফিরলে ফের হারের শঙ্কা জাগে। কিন্তু তানবির এক প্রান্তে খেলেছেন দারুণ ক্রিকেট। জাতীয় দল থেকে বাদ পড়া এই ক্রিকেটার শেষ পর্যন্ত দলকে জিতিয়ে অপরাজিত থাকেন ৫১ রানে।
এইচপি দলের পরের ম্যাচ বৃহস্পতিবার।

সংক্ষিপ্ত স্কোর-

এনটি আমন্ত্রিত একাদশ: ৫০ ওভারে ১৮৯/৭ ( ডয়েল ২৪, গ্রেগরি ৪২, ডিকম্যান ৭৩; আবু হায়দার ১০-৪-২৮-১, আবু জায়েদ ৯-০-৫০-১, আবুল হাসান ৭-১-৩৪-২, সাইফ উদ্দিন ৯-১-২৩-১, জুবায়ের ৯-০-৩৩-১, তানবির ৬-১-১৭-০)।

বিসিবি এইচপি: ৪৯.৩ ওভারে ১৯০/৯ (লিটন ৪১, এনামুল ২০, নাজমুল ১, মারুফ ৭, ইমতিয়াজ ৯, তাসামুল ৭, তানবির ৫১*, সাইফ উদ্দিন ৪, আবুল হাসান ৩১, আবু হায়দার ৪, জুবায়ের ১*;মার্টিন ৩/৩৪, বিঙ্কস ১/২৫, গ্রেগরি ২/৩৫, ডয়েল ১/২৭, ডেভ ১/১৫)।
ফল: এইচপি ১ উইকেটে জয়ী

Previous Post

সপ্তাহে বেতন ৬২ লাখ টাকা

Next Post

নতুন ভূমিকায় ঢাকায় মাহেলা জয়াবর্ধানে

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
এক কিংবদন্তির বিদায়

নতুন ভূমিকায় ঢাকায় মাহেলা জয়াবর্ধানে

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD