Wednesday, July 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আশা জাগিয়েও হারল বাংলাদেশ

June 1, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

দুর্দান্ত ব্যাটিং করে স্বপ্ন দেখিয়েছিলেন ব্যাটসম্যানরা। কিন্তু তার সঙ্গে তাল মেলাতে পারলেন না বোলাররা। তাইতো তামিম ইকবালের দুর্দান্ত শতরান আর মুশফিকুর রহীমের ঝড়ো ব্যাটিং বিফল করে ইংল্যান্ডই শেষ হাসি হাসল।আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার মাশরাফি বিন মতুর্জার দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শুভসূচনা করল স্বাগতিকরা।

লন্ডনের কেনিংটন ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩০৫ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাব দিতে নেমে জো রুটের সেঞ্চুরি, অ্যালেক্স হেলসের সেঞ্চুরি নার্ভাস নাইনটিজ ও অধিনায়ক ওয়েন মরগানের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে ১৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ইংলিশরা।

ইংল্যান্ডের হয়ে জো রুট খেলেন ১৩৩ রানের ইনিংস। ক্যারিয়ারের দশম সেঞ্চুরিটি করেন ১২৯ বলে ইনিংসটি ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে সাজানো ছিল। ৮৬ বলে ১১টি চার ও ২টি ছক্কায় ৯৫ এবং মরগান করেন ৬১ বলে ৮টি চার ও ২টি ছক্কায় তুলেন ৭৫ রান।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মাশরাফি ও সাব্বির রহমান।
এর আগে কেনিংটন ওভালে টুর্নামেন্টর উদ্বোধনী ম্যাচে টস ভাগ্য ছিল ইংল্যান্ডের। অধিনায়ক ইয়ন মরগান প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান। প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ৮৪ রানে অলআউটের কলঙ্ক পেছনে ফেলে টাইগাররা এদিন গড়ে নতুন এক ইতিহাস। ইংল্যান্ডের বিপক্ষে এবারই প্রথম তিনশ ছাড়িয়ে গেল বাংলাদেশ। আগের সর্বোচ্চ ২৮৮। গত বছরের অক্টোবরে মিরপুরে এই রান করেও হেরে যায় লাল-সবুজরা।

বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ব্যক্তিগত সর্বোচ্চ (১২৮) করেন ওপেনার তামিম। এটি তার নবম ওয়ানডে শতরান। এটি টুর্নামেন্টে বাংলাদেশেরে যে কোন ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংস। তারও আগে শাহরিয়ার নাফীস ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করেন ১২৩ রান।

অন্যপ্রান্তে ৭২ বলে ৭৯ করেন মুশফিকুর রহীম। তামিম- মুশফিকের ১৬৬ রানের জুটি ওভালের ইতিহাসে ওয়ানডেতে সর্বোচ্চ। ইংল্যান্ডের বিপক্ষে যে কোনো জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রান।

আগামী ৫ জুন একই মাঠে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ৫০ ওভারে ৩০৫/৬ (তামিম ১২৮, সৌম্য ২৮, ইমরুল ১৯, মুশফিক ৭৯, সাকিব ১০, সাব্বির ২৪, মাহমুদউল্লাহ ৬*, মোসাদ্দেক ২*; ওকস ০/৪, উড ০/৫৮, বল ১/৮২, স্টোকস ১/৪২, প্লানকেট ৪/৫৯, মইন ০/৪০, রুট ০/১৮)

ইংল্যান্ড: ৪৭.২ ওভারে ৩০৮/২ (রয় ১, হেলস ৯৫, রুট ১৩৩*, মর্গ্যান ৭৫*; মাশরাফি ১/৫৬, সাকিব ০/৬২, মুস্তাফিজ ০/৫১, সৌম্য ০/১৩, মোসাদ্দেক ০/৪৭, রুবেল ০/৬৪, সাব্বির ১/১৩)
ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী

Previous Post

এক ইনিংসেই যতো রেকর্ড

Next Post

সেই ‘আউট’ নিয়ে মাশরাফির প্রশ্ন

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ায় পা রাখার আগেই আলোচনায় নাহিদ

5
হোয়াইটওয়াশ থেকে বাঁচতে বাংলাদেশের চাই ২০০
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার কারণ জানালেন আশরাফুল

10
অনুমতি পেলেন না তাসকিন, তবে…
বিশেষ প্রতিবেদন

বিসিবির সমর্থন, এলপিএল ছাড়ার সিদ্ধান্ত তাসকিনের

2
Next Post
মাশরাফির এশিয়া কাপ শেষ

সেই 'আউট' নিয়ে মাশরাফির প্রশ্ন

Discussion about this post

সর্বশেষ..

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

অস্ট্রেলিয়ায় পা রাখার আগেই আলোচনায় নাহিদ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হতে এখনও কয়েক সপ্তাহ বাকি। এরই মধ্যে স্বাগতিক দেশের সংবাদমাধ্যমের নজরে চলে এসেছেন বাংলাদেশের...

হোয়াইটওয়াশ থেকে বাঁচতে বাংলাদেশের চাই ২০০

জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার কারণ জানালেন আশরাফুল

by cricbdadmin
0
10

হতাশার জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। একমাত্র টেস্টে হার, ওয়ানডে সিরিজে ধবলধোলাই এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম...

অনুমতি পেলেন না তাসকিন, তবে…

বিসিবির সমর্থন, এলপিএল ছাড়ার সিদ্ধান্ত তাসকিনের

by cricbdadmin
0
2

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চলতি আসরে জাফনা কিংসের হয়ে খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কা যাচ্ছেন না বাংলাদেশের পেসার তাসকিন...

এবার শুরু নতুন কুঁড়ি স্পোর্টর্সের চূড়ান্ত পর্ব

এবার শুরু নতুন কুঁড়ি স্পোর্টর্সের চূড়ান্ত পর্ব

by cricbdadmin
0
8

দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল। সকাল ১০টায় মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয়...

ক্লাব ক্রিকেট ধ্বংস করেছেন সুজন

বয়সভিত্তিক ক্রিকেটে সুজনকে নতুন দায়িত্ব দিল বিসিবি

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেটের কার্যক্রম আরও শক্তিশালী করতে নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বোর্ডের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD